News71.com
 Bangladesh
 30 May 22, 09:43 AM
 1197           
 0
 30 May 22, 09:43 AM

উৎপাদনশীলতা বৃদ্ধিতে সরকার কর্মপরিকল্পনা নিয়েছে।। শিল্পমন্ত্রী মন্ত্রী

উৎপাদনশীলতা বৃদ্ধিতে সরকার কর্মপরিকল্পনা নিয়েছে।। শিল্পমন্ত্রী মন্ত্রী

নিউজ ডেস্কঃ শিল্প ক্ষেত্রে উৎপাদনশীলতা বৃদ্ধির লক্ষ্যে সরকার ব্যাপক কর্মপরিকল্পনা নিয়েছে বলে মন্তব্য করেছেন শিল্পমন্ত্রী নূরুল মজিদ মাহমুদ হুমায়ুন। তিনি বলেন, যে কোনো দেশের অর্থনৈতিক উন্নয়নে শিল্পায়নের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। অর্থনৈতিক উন্নয়ন তথা জাতীয় কল্যাণে দেশের সামাজিক ও অর্থনৈতিক শক্তির ভারসাম্য বিকাশ একান্ত অপরিহার্য। রোববার (২৯ মে) রাজধানীর একটি হোটেলে শিল্প স্থাপন, কর্মসংস্থান সৃষ্টি এবং অর্থনীতিতে গুরুত্বপূর্ণ অবদান রাখায় ২৬টি প্রতিষ্ঠানকে ২০২০ সালের জন্য জাতীয় উৎপাদনশীলতা পুরস্কার প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

শিল্প সচিব জাকিয়া সুলতানার সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন শিল্প প্রতিমন্ত্রী কামাল আহমেদ মজুমদার এবং এফবিসিসিআই এর সিনিয়র সহ-সভাপতি মোস্তফা আজাদ চৌধুরী বাবু। শিল্পমন্ত্রী বলেন, দেশের স্বার্থে দ্রুত অর্থনৈতিক ও সামাজিক রূপান্তর জাতীয় গুরুত্বপূর্ণ বিষয় হিসেবে একান্তভাবে বিবেচনা করা প্রয়োজন। অর্থনৈতিক উন্নয়নে শিল্পায়নের ভূমিকা অপরিসীম। এ কথা সত্য যে, অর্থনৈতিক উন্নয়নে শিল্পখাত এখনও কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছাতে পারেনি কিন্তু নিরন্তর সেই পথে এগিয়ে যাচ্ছে।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন