News71.com
 Bangladesh
 30 May 22, 09:56 AM
 1159           
 0
 30 May 22, 09:56 AM

দাম বাড়ার খবর পেলেও কমার খবর পান না ব্যবসায়ীরা ।।

দাম বাড়ার খবর পেলেও কমার খবর পান না ব্যবসায়ীরা ।।

নিউজ ডেস্কঃ গত মাসের শেষ দিকে খবর ছড়ায়, পাম তেল রপ্তানিতে নিষেধাজ্ঞা দিচ্ছে ইন্দোনেশিয়া। বিশ্বের শীর্ষ পাম তেল রপ্তানিকারক দেশটির ঘোষণা কার্যকর হওয়ার আগেই প্রভাব পড়ে দেশের বাজারে। ফলে আগে থেকেই অস্থিতিশীল তেলের বাজার তেতে ওঠে আরও। ২৮ এপ্রিল ইন্দোনেশিয়া যখন নিষেধাজ্ঞা কার্যকরের ঘোষণা দেয়, তখন তেলশূন্য হয়ে পড়ে দেশের খোলাবাজার। মুহূর্তে বাজার থেকে উধাও হতে থাকে সয়াবিন তেল। রাতারাতি দাম বেড়ে যায় সরিষার তেলেরও। কিন্তু এর তিন সপ্তাহ পর ইন্দোনেশিয়ায় নিষেধাজ্ঞা তুলে নিলে সে খবর যেন কানেই পৌঁছেনি ব্যবসায়ীদের!এর আগে সংকটময় পরিস্থিতিতে সরকার এক লাফে সয়াবিনের দাম লিটারে ৩৮ টাকা বাড়ায়। বাড়ে পাম তেলের দামও। দাম বাড়ার ঠিক পরপরই দোকানে দোকানে ফের তেল পাওয়া যেতে শুরু করে। পূর্ণ হয়ে ওঠে তেলের শূন্য ড্রামগুলো। বিভিন্ন জেলায় গুদাম থেকে উদ্ধার হতে থাকে হাজার হাজার লিটার তেল।

তারপরও দেশে বেড়েছে গম, তা থেকে তৈরি আটা ও ময়দার দাম। ফলে আটা-ময়দা দিয়ে তৈরি বিস্কুট, ব্রেড ও প্রায় সব বেকারি পণ্যের দাম বেড়েছে। এমনকি রেস্তোরাঁয় পরোটার দামও বেড়েছে।

ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশের (টিসিবি) তথ্য অনুযায়ী, গত এক মাসেই আটার দাম বেড়েছে ২৬ দশমিক ৭৬ শতাংশ আর ময়দার ১৪ দশমিক শূন্য ২ শতাংশ।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন