News71.com
 Bangladesh
 30 May 22, 10:18 AM
 1532           
 0
 30 May 22, 10:18 AM

ভুল বিচারের ক্ষতিপূরণ চাইতে পারবেন ভুক্তভোগী।।হাইকোর্ট

ভুল বিচারের ক্ষতিপূরণ চাইতে পারবেন ভুক্তভোগী।।হাইকোর্ট

নিউজ ডেস্কঃ একটি শিশুকে হত্যার দায়ের দুই আসামিকে মৃত্যুদণ্ড দিয়েছিলেন বিচারিক আদালত। কিন্তু ওই বিচারকে ভুল বলে (মিসকারেজ অব জাস্টিস) তাদের খালাস দিয়েছেন উচ্চ আদালত।   রায়ে আদালত অভিমত দিয়েছেন, এই মামলায় খালাস পাওয়া ব্যক্তিরা চাইলে উপযুক্ত কর্তৃপক্ষের কাছে ক্ষতিপূরণ বা পুর্নবাসন চাইতে পারেন। বিচারপতি কৃষ্ণা দেবনাথ ও বিচারপতি কে এম জাহিদ সারওয়ারের হাইকোর্ট বেঞ্চ গত ৬ জানুয়ারি দেওয়া এ রায়ের পূর্ণাঙ্গ অনুলিপি রোববার (২৯ মে) পাওয়া গেছে।

উচ্চ আদালতে দুই আসামির পক্ষে ছিলেন এস এম মাহবুবুল ইসলাম ও মোহাম্মদ শিশির মনির।  আদালতে রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল শাহীন আহমেদ খান। কেন ভুল বিচার সে বিষয়ে শিশির মনির জানান, হত্যাকাণ্ডের শিকার হওয়া শিশুর মাথা পাওয়া গেছে কমলাপুর রেলস্টেশন এলাকায়। অথচ শরীর পাওয়া গেছে গাজীপুরের শালবনের ভেতরে। ময়নাতদন্ত রিপোর্টে বলা হয়েছে, পাওয়া যাওয়া মাথাটি আট থেকে ১০ বছর বয়সী শিশুর। অন্যদিকে শালবনের ভেতরে পাওয়া শরীরের অংশটি ১৪ বছর বয়সী একজনের। রাষ্ট্রপক্ষ শিরচ্ছেদ হওয়া মাথা (শালবনে পাওয়া) ওই শরীরের অংশ, সেটা প্রমাণে ব্যর্থ হয়েছে। এছাড়া তাদের গ্রেফতারের পর নির্ধারিত সময়ে আদালতে হাজির না করে দুই/তিন পরে উপস্থাপন করা হয়েছে। এটা আইন না মেনেই করা হয়েছে।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন