News71.com
 Bangladesh
 04 Jun 22, 11:55 AM
 1510           
 0
 04 Jun 22, 11:55 AM

রানী এলিজাবেথকে রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর শুভেচ্ছা।।

রানী এলিজাবেথকে রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর শুভেচ্ছা।।

নিউজ ডেস্কঃ ব্রিটেনের রানী দ্বিতীয় এলিজাবেথের সিংহাসন আরোহণের ৭০ বছর পূর্তিতে শুভেচ্ছা জানিয়েছেন রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা। শুভেচ্ছা বার্তায় রানীর সুস্বাস্থ্য ও শুভ কামনা জানানো হয়েছে। শুক্রবার (৩ জুন) লন্ডনের বাংলাদেশ হাইকমিশন এ তথ্য জানায়।

শুভেচ্ছা বার্তায় রাষ্ট্রপতি এবং প্রধানমন্ত্রী উভয়েই রানীর সুস্বাস্থ্য, সুখ এবং দীর্ঘায়ু কামনা করেছেন। একই সাথে তারা যুক্তরাজ্যের বন্ধুত্বপূর্ণ জনগণের অব্যাহত শান্তি, অগ্রগতি ও সমৃদ্ধি কামনা করেন।
রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ তার বার্তায় বলেন, যুক্তরাজ্যের সিংহাসনে আরোহণের প্ল্যাটিনাম জয়ন্তী এবং গৌরবময় ৭০ বছরের এই শুভক্ষণে আপনার সেবা ও উৎসর্গের জন্য আমার আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা জানাই।আপনার প্ল্যাটিনাম জয়ন্তীতে আমি বাংলাদেশ ও যুক্তরাজ্যের মধ্যে বিশেষ বন্ধুত্ব - সহযোগিতার বন্ধনকে আরও গভীর ও প্রশস্ত করতে ঘনিষ্ঠভাবে কাজ করার অঙ্গীকার পু নর্ব্যক্ত করছি৷

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন