News71.com
 Bangladesh
 05 Jun 22, 10:11 AM
 929           
 0
 05 Jun 22, 10:11 AM

দেশবাসী ভয়ঙ্কর অবস্থার মধ্যে বসবাস করছে।। ফখরুল

দেশবাসী ভয়ঙ্কর অবস্থার মধ্যে বসবাস করছে।। ফখরুল

নিউজ ডেস্কঃ  বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, ২০০৯ সাল থেকে বর্তমান সময় পর্যন্ত আওয়ামী লীগ সরকারের অধীনে দেশে যে ভয়াবহ দু:শাসন বিরাজমান রয়েছে তাতে দেশবাসী এখন এক ভয়ঙ্কর ও ভীতিকর অবস্থার মধ্যে বসবাস করছে। দেশে আইনশৃঙ্খলার ভয়াবহ অবনতিতে কোনো নাগরিকেরই স্বাধীনভাবে চলাফেরা, বাক-ব্যক্তি স্বাধীনতা কিংবা জানমালের ন্যুনতম নিরাপত্তা নেই। শনিবার (৪ জুন) এক বিবৃতিতে খাগড়াছড়িতে জেলা বিএনপির সভাপতি ও সাবেক এমপি ওয়াদুদ ভূঁইয়ার বাড়িতে হামলার ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে তিনি এসব কথা বলেন।

বিএনপি মহাসচিব বলেন, শনিবার আওয়ামী সন্ত্রাসীদের একটি সশস্ত্র দল ‘জয়বাংলা’ শ্লোগান দিতে দিতে খাগড়াছড়ি জেলা বিএনপির সভাপতি ও সাবেক এমপি ওয়াদুদ ভূঁইয়াকে হত্যার উদ্দেশ্যে তার বাসভবনে হামলা চালিয়ে তার ব্যবহৃত গাড়ী, বাড়ীর জানালা, দরজা, আসবাবপত্র ভাংচুর এবং ৪টি মোটর সাইকেল জ্বালিয়ে দেয়। এছাড়াও আশেপাশের বিএনপি সমর্থিত ব্যবসায়ীদের ২৫টির অধিক দোকান ভাংচুর ও লুটপাট এবং ৩০ জনের অধিক বিএনপি নেতাকর্মীদের মারধর করে আহত করার ঘটনায় উল্টো বিএনপি নেতাকর্মীদের নামে মিথ্যা ও বানোয়াট মামলা দায়ের করে।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন