News71.com
 Bangladesh
 05 Jun 22, 01:46 PM
 919           
 0
 05 Jun 22, 01:46 PM

এবারেও বাজেট দারিদ্র্য, বৈষম্য-লুটপাট ও দুঃশাসনের দলিল।। সিপিবি

এবারেও বাজেট দারিদ্র্য, বৈষম্য-লুটপাট ও দুঃশাসনের দলিল।। সিপিবি

নিউজ ডেস্কঃ এবারেও বাজেট দারিদ্র্য, বৈষম্য-লুটপাট ও দুঃশাসনের দলিল হতে চলছে বলে মন্তব্য করেছেন বাংলাদেশের কমিউনিস্ট পার্টির (সিপিবি) নেতারা। শনিবার (৪ জুন ) বিকেলে রাজধানীর পল্টনের মুক্তি ভবনের মৈত্রী মিলনায়তনে বাংলাদেশের সিপিবি আয়োজিত ‘আগামী বাজেট : বৈষম্য ও দুঃশাসনের পুঁজিবাদ’ শীর্ষক বাজেট আলোচনায় বক্তারা এ অভিমত ব্যক্ত করেন।

 সিপিবির নেতারা বলেন, রাষ্ট্রের পক্ষ থেকে প্রতিবছর সরকার যে বাজেট দেয় তাতে ক্ষমতাসীন রাজনৈতিক দলের চলতি নীতিমালারই প্রতিফলন ঘটে থাকে। মুক্তিযুদ্ধের পর প্রণীত প্রথম বাজেটে সমাজতন্ত্রের প্রভাবে সমতাধর্মী উন্নয়ন দিশা অনুসরণ করা হয়েছিল। কিন্তু ১৯৭৫ পরবর্তী সময়ে সেই পথ  বিচ্যুত হয়ে ক্ষমতাসীন সব রাজনৈতিক দল তথা শাসক শ্রেণি পুঁজিবাদী মুক্তবাজার অর্থনীতির দিকে দেশকে পরিচালিত করে। এর ফলে দারিদ্র্য, বৈষম্য, লুটপাট-দুর্নীতি ও সম্পদের কেন্দ্রীভবন ত্বরান্বিত হয়, যা বর্তমানে চরম রূপ নিয়েছে। তাই অতীতের মতো এবারের বাজেটও দারিদ্র্য ও দুঃশাসনের দলিল হবে। বাজেট আলোচনায় সভাপতিত্ব করেন সিপিবি সভাপতি কমরেড মোহাম্মদ শাহ্ আলম। স্বাগত বক্তব্য রাখেন সিপিবি সাধারণ সম্পাদক কমরেড রুহিন হোসেন প্রিন্স।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন