News71.com
 Bangladesh
 05 Jun 22, 06:21 PM
 1244           
 0
 05 Jun 22, 06:21 PM

জাতীয় সংসদের বাজেট অধিবেশন শুরু।।

জাতীয় সংসদের বাজেট অধিবেশন শুরু।।

নিউজ ডেস্কঃ জাতীয় সংসদের চলতি বছরের বাজেট অধিবেশন শুরু হয়েছে। রোববার (৫জুন) বিকেল ৫টা ১২ মিনিটে জাতীয় সংসদ ভবনে স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরীর সভাপতিত্বে এ অধিবেশন শুরু হয়। 
এর আগে স্পিকারের সভাপতিত্বে সংসদ ভবনে কার্যউপদেষ্টা কমিটির বৈঠক অনুষ্ঠিত হয়।  চলতি অধিবেশনটি একাদশ জাতীয় সংসদের চতুর্থ বাজেট অবিবেশন। এই অধিবেশনে আগামী ৯ জুন ২০২২-২০০২৩ অর্থ বছরের বাজেট উপস্থাপন করবেন অর্থমন্ত্রী আ হ ম মোস্তফা কামাল। এবারের অধিবেশনও করোনা স্বাস্থ্যবিধি মেনেই অনুষ্ঠিত হচ্ছে। 

গত ১৮ জুন রাষ্ট্রপতি মোহাম্মদ আব্দুল হামিদ ক্ষমতাবলে এই অধিবেশন আহ্বান করেন। সংসদ সচিবালয় থেকে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তখ্য জানানো হয়েছিল। সরকারের এর আগের দুইটি অর্থ বছরের বাজেট বৈশ্বিক মহামারি কোভিড-১৯ পরিস্থিতির মধ্যেই দেওয়া হয়। সংগত কারণেই ওই দুইটি বাজেট অধিবেশন সংক্ষিপ্ত করা হয়েছিল (মাঝে মাঝে বিরতি দিয়ে অধিবেশনের কাজ চালানো হয়)। এবার কোভিড-১৯ পরিস্থিতি প্রায় স্বাভাবিক পর্যায়ে এলেও স্বাস্থ্যবিধি অনুসরণ করা হবে যেহেতু এই ভাইরাসের সংক্রমণ এখনও শেষ হয়ে যায়নি বলে সংসদ সচিবালয় সংশ্লিষ্টরা জানান।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন