News71.com
 Bangladesh
 06 Jun 22, 12:52 PM
 1015           
 0
 06 Jun 22, 12:52 PM

চিকিৎসাসেবা-চিকিৎসক সংকট।।প্রশ্নের মুখে স্বাস্থ্যমন্ত্রী

চিকিৎসাসেবা-চিকিৎসক সংকট।।প্রশ্নের মুখে স্বাস্থ্যমন্ত্রী

নিউজ ডেস্কঃ হাসপাতালের চিকিৎসাসেবা পরিবেশ, চিকিৎসকসহ জনবল সংকট নিয়ে সংসদে সরকারি ও বিরোধী দলের এমপিদের বিভিন্ন প্রশ্নের মুখে পড়েছেন স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক স্বপন। রোববার(৫ জুন) সংসদের অধিবেশনে প্রশ্নোত্তর পর্বে সম্পুরক প্রশ্নে করে সরকারি ও বিরোধী দলের সংসদ সদস্যরা তাদের নির্বাচনী এলাকাসহ সারা দেশে স্বাস্থ্যখাতে চিকিৎসক ও জনবল সংকট নিয়ে কথা বলেন এবং এর ফলে চিকিৎসাসেবা বিঘ্নিত হচ্ছে বলে তারা অভিযোগ ও স্বাস্থ্যমন্ত্রীর সমালোচনা করেন ৷

এসব বিষয় বার বার সংসদের উত্থাপন এবং
 ব্যক্তিগতভাবে মন্ত্রীকে ডিইও লেটার দিয়ে তারা কোনো সমাধান পাননি বলে অভিযোগ করেন৷ বার বার বলেও কেন সমাধান পাওয়া যাচ্ছে না তার কারণও জানতে চান এমপিরা।স্বাস্থ্যমন্ত্রী অবশ্য এসব অভিযোগের কথা স্বীকার করেন এবং উপজেলা হাসপাতালগুলোতে চিকিৎসক ও নার্স সংকট রয়েছে জানিয়ে প্রত্যেক এমপিকেই তাদের এলাকার হাসপাতালে চিকিৎসকসহ জনবল দেওয়ার আশ্বাস দেন। করোনার সময় দেশে ১০ হাজার চিকিৎসক, ১৫ হাজার নার্স ও টেকনিশিয়ান নিয়োগ দেওয়া হয়েছে বলেও মন্ত্রী উল্লেখ করেন।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন