News71.com
 Bangladesh
 07 Jun 22, 11:38 AM
 1048           
 0
 07 Jun 22, 11:38 AM

সেনাবাহিনী প্রধানের সঙ্গে দ. কোরিয়ার রাষ্ট্রদূতের সাক্ষাৎ।।

সেনাবাহিনী প্রধানের সঙ্গে দ. কোরিয়ার রাষ্ট্রদূতের সাক্ষাৎ।।

নিউজ ডেস্কঃ সেনাবাহিনী প্রধান জেনারেল এস এম শফিউদ্দিন আহমেদের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন বাংলাদেশে নিযুক্ত দক্ষিণ কোরিয়ার রাষ্ট্রদূত লি জং কিউন। আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর) থেকে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে জানায়, সোমবার (০৬ জুন) সদর দপ্তরে এ সৌজন্য সাক্ষাৎ অনুষ্ঠিত হয়।

সাক্ষাতকালে তাঁরা পারস্পারিক কুশল বিনিময় করেন এবং দুই দেশের সেনাবাহিনীর মধ্যে বিদ্যমান সুসম্পর্ক ও ভবিষ্যৎ অগ্রগতির বিভিন্ন বিষয়ে আলোচনা করেন। এ সময় সেনাবাহিনী প্রধান তাঁর সঙ্গে সাক্ষাৎ করার জন্য দক্ষিণ কোরিয়ার রাষ্ট্রদূতকে ধন্যবাদ জানান। এতে আরও বলা হয়, এই আলোচনার মধ্য দিয়ে দক্ষিণ কোরিয়া সেনাবাহিনী এবং বাংলাদেশ সেনাবাহিনীর মধ্যকার সম্পর্কের অগ্রযাত্রার নতুন দ্বার উন্মেচিত হবে বলে আশা করা যায়।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন