
নিউজ ডেস্কঃ পিকে হালদার ও তার সহযোগীদের আবার ১৪ দিনের জেল হেফাজতের আদেশ দিয়েছেন কলকাতার ব্যাঙ্কশাল কোর্ট। পাশাপাশি একইভাবে ফের ইডিকে জেল হেফাজতে জেরার অনুমতি দিয়েছেন বিচারক। দুই সপ্তাহের জেল হেফাজত শেষে আগামী ২১ জুন তাদের আবার আদালতে হাজির করা হবে। মঙ্গলবার (৭ জুন) স্থানীয় সময় বেলা ১১টা পরপিকে হালদার ও তার সহযোগীদের আদালতে হাজর করা হয়। এ সময় ইডির আইনজীবী অরিজিত চক্রবর্তী, আদালতকে বলেন, পিকে হালদারদের কাছ থেকে আর তথ্য পেতে জেরার জন্য তাদের আরও ১৪ দিন জেল হেফাজতে রাখা হোক। এরপর আসামি পক্ষের আইনজীবী বলেন, বিগত ২৫ দিন ইডি জেরা করছে। এখনও কী প্রমাণ করতে পেরেছে?। পিকে হালদরের সঙ্গে প্রাণেশ হালদারকে অহেতুক সমস্যায় ফেলা হচ্ছে। প্রাণেশ হালদারকে বেল দেওয়া হোক। জবাবে ইডির আইনজীবী বলেন, পিকে হালদার আর প্রতীশ হালদার বাংলাদশি তার প্রমাণ আমাদের কাছে আছে। তাহলে প্রাণেশ কী করে ভারতীয় হয়। আসলে এরা প্রত্যেকেই জালিয়াতির সঙ্গে যুক্ত। এদের তিনজনের নামে ভারতে মোট ৮৭টি ব্যাংক একাউন্ট পাওয়া গেছে।
এসব অ্যাকাউন্টের কাজ ছিল ৫০- ৬০ জনের মধ্যে টাকা লেনদেন। সেই টাকা তাদের থেকে বের হয়ে অন্য খাতে চলে যেত। তার বদলে যাদের অ্যাকাউন্ট ব্যবহার করা হত তাদের ২৫ হাজার রুপি বেতন দিতেন। এরমধ্যে কয়েকজন বাংলাদেশি আছেন। যারা গোপনে ভারতে ব্যাংক অ্যাকাউন্ট খুলেছেন। এর পাশাপাশি পিকের অ্যাকাউন্টে ৬০ কোটি রুপি পাওয়া গেছে। তবে নিজের এত টাকা আয়ের উৎস সম্পর্কে সন্তোষজনক কোনো কিছু জানাতে পারেননি পিকে হালদার । এছাড়া মালয়েশিয়ায় পিকের ৭টি ফ্ল্যাটের সন্ধান মিলেছে। দুবাইতেও রিয়েল এস্টেটে লেনদেনের খবর তথ্য আছে। আরও তথ্য অস্পষ্ট আছে। তাই জেরার সুযোগ দিলে এসব বিষয়ে আরও তথ্য জানা যাবে।