News71.com
 Bangladesh
 08 Jun 22, 11:58 AM
 975           
 0
 08 Jun 22, 11:58 AM

জনশুমারি।।স্মারক ডাকটিকিট অবমুক্ত করলেন রাষ্ট্রপতি 

জনশুমারি।।স্মারক ডাকটিকিট অবমুক্ত করলেন রাষ্ট্রপতি 

নিউজ ডেস্কঃ ডিজিটাল জনশুমারি ও গৃহগণনা-২০২২ উপলক্ষে উদ্বোধনী খাম ও স্মারক ডাকটিকিট অবমুক্ত করেছেন রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ।  বঙ্গভবন প্রেস উইং থেকে সংবাদ বিজ্ঞপ্তিতে জানায়, মঙ্গলবার (৭ জুন) সন্ধ্যার দিকে বঙ্গভবনে এ খাম ও স্মারক ডাকটিকিটের উদ্বোধন করেন রাষ্ট্রপতি।  

চলতি মাসের ১৫-২১ জুন পর্যন্ত সারা দেশে এ জনশুমারি ও গৃহগণনা অনুষ্ঠিত হবে।শুমারি কর্মীরা যাতে বাড়ি বাড়ি গিয়ে নির্ভুল তথ্য সংগ্রহ করে তা নিশ্চিত করতে সংশ্লিষ্টদের নির্দেশ দিয়ে রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ বলেন, সঠিক উন্নয়ন পরিকল্পনা প্রণয়ন ও বাস্তবায়নে জনশুমারি ও গৃহগণনা খুবই গুরুত্বপূর্ণ।  অনুষ্ঠানে পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান, ডাক ও টেলিযোগাযোগ বিভাগের মন্ত্রী মোস্তাফা জব্বার, পরিকল্পনা প্রতিমন্ত্রী ড. শামসুল আলম, সংশ্লিষ্ট সচিব এবং রাষ্ট্রপতির সচিবগণ উপস্থিত ছিলেন।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন