News71.com
 Bangladesh
 08 Jun 22, 12:03 PM
 933           
 0
 08 Jun 22, 12:03 PM

সীতাকুণ্ডে বিস্ফোরণের ঘটনায় শেখ হাসিনাকে মোদীর চিঠি।।

সীতাকুণ্ডে বিস্ফোরণের ঘটনায় শেখ হাসিনাকে মোদীর চিঠি।।

নিউজ ডেস্কঃ চট্টগ্রামের সীতাকুণ্ড উপজেলার সোনাইছড়ি ইউনিয়নে বিএম কনটেইনার ডিপোতে বিস্ফোরণে হতাহতের ঘটনায় গভীর সমবেদনা ও শোক প্রকাশ করে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে চিঠি দিয়েছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।  

মঙ্গলবার (৭ জুন) ঢাকার ভারতীয় হাইকমিশন এ তথ্য জানায়। শেখ হাসিনাকে দেওয়া চিঠিতে সীতাকুণ্ডের বিস্ফোরণে ক্ষতিগ্রস্তদের ত্রাণ ও পুনর্বাসনের জন্য ভারত সরকার থেকে সম্ভাব্য সব ধরনের সহায়তা দেওয়ার আগ্রহ প্রকাশ করেছেন নরেন্দ্র মোদী। ভারতের প্রধানমন্ত্রী তার সরকার ও ভারতের ভ্রাতৃপ্রতীম জনগণের পক্ষ থেকেও আন্তরিক সমবেদনা ও সহানুভূতি প্রকাশ করেছেন।  উল্লেখ্য, শনিবার (৪ জুন) রাত সাড়ে ১০টার দিকে সীতাকুণ্ডে বিএম কনটেইনার ডিপোতে ভয়াবহ বিস্ফোরণে আগুনের সূত্রপাত ঘটে। এ ঘটনায় মৃতের সংখ্যা বেড়ে প্রায় ৪৩ জনে দাঁড়িয়েছে।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন