News71.com
 Bangladesh
 09 Jun 22, 02:43 PM
 1151           
 0
 09 Jun 22, 02:43 PM

২০ অঞ্চলে ৬০ কি.মি বেগে বয়ে যেতে পারে ঝড়।।

২০ অঞ্চলে ৬০ কি.মি বেগে বয়ে যেতে পারে ঝড়।।

নিউজ ডেস্কঃ  ঢাকাসহ দেশের ২০টি অঞ্চলের ওপর দিয়ে সর্বোচ্চ ৬০ কিলোমিটার বেগে ঝড়ের আভাস রয়েছে। ওইসব এলাকার নদীবন্দরগুলোকেও দেখাতে বলা হয়েছে এক নম্বর সতর্কতা সংকেত। বৃহস্পতিবার (৯ জুন) এমন আভাস দিয়েছে আবহাওয়া অফিস। 

এদিকে রাজধানীতে প্রায় এক সপ্তাহ পর দমকা হাওয়ার সঙ্গে বজ্রসহ বৃষ্টির দেখা মিলেছে। এতে কয়েকদিনের ভ্যাপসা গরম কেটে মিলছে প্রশান্তি। তবে, রোদ ওঠলে ফের বাড়বে গরম অনুভূতি। আবহাওয়াবিদ মো. ওমর ফারুক জানিয়েছেন, দিনাজপুর, রংপুর, রাজশাহী, পাবনা, বগুড়া, টাঙ্গাইল, ময়মনসিংহ, ঢাকা, ফরিদপুর, মাদারীপুর, যশোর, কুষ্টিয়া, খুলনা, বরিশাল, পটুয়াখালী, কুমিল্লা, নোয়াখালী, চট্টগ্রাম, কক্সবাজার এবং সিলেট অঞ্চলগুলোর ওপর দিয়ে দক্ষিণ/দক্ষিণ-পূর্ব দিক থেকে ঘণ্টায় ৪৫-৬০ কিলোমিটার বেগে অস্থায়ীভাবে দমকা/ঝড়ো হাওয়াসহ বৃষ্টি/বজ্র বৃষ্টি হতে পারে। এসব
এলাকার নদীবন্দরগুলোকে এক নম্বর সতর্কতা সংকেত দেখাতে বলা হয়েছে।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন