
নিউজ ডেস্কঃ প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী হাবিবুল আউয়াল বলেছেন, নির্বাচনে কূটকৌশল কেউ করতে পারবেন না। সেটা টলারেট করা হবে না। আমার এবং আমার সহকর্মীদের অতটুকু সাহস রয়েছে। বৃহস্পতিবার (০৯ জুন) আগারগাঁওয়ের নির্বাচন ভবনে স্থানীয় পর্যবেক্ষকদের সঙ্গে আয়োজিত সংলাপের সভাপতির বক্তব্যে তিনি এ কথা বলেন।
কাজী হাবিবুল আউয়াল বলেন, ভোটারদের সচেতন করতে হবে। আমার ভোট আমি দেবো, এমন উদ্ভাবনী বাক্য দিয়ে যদি ভোটারদের সচেতন করতে পারি, পর্যবেক্ষকদেরও ভোটারদের সচেতন করার ভূমিকা রাখতে হবে। তিনি বলেন, নৈতিকতা যে শাসন, নৈতিক দিক থেকেও আমরা অনেক পিছিয়ে গেছি। সংস্কৃতি, কৃষ্টি কিন্তু গঠিত হয়, নৈতিক মূল্যবোধ দিয়ে। এই জিনিসটা আমাদের চর্চা করতে হবে। আমাদের নৈতিক মূল্যবোধগুলো কেবল নির্বাচন বিষয়ক নয়, সব বিষয়ে সততা, অসততা, বিনয়; মূল্যবোধ যেটা ক্ষয়ে গেছে সেটা পুনরুদ্ধার করতে হবে।