News71.com
 Bangladesh
 10 Jun 22, 10:55 AM
 1043           
 0
 10 Jun 22, 10:55 AM

প্রাথমিক শিক্ষক নিয়োগ পরীক্ষার ২য় ধাপের ফল প্রকাশ।।

প্রাথমিক শিক্ষক নিয়োগ পরীক্ষার ২য় ধাপের ফল প্রকাশ।।

নিউজ ডেস্কঃ সরকারি প্রাথমিক বিদ্যালয়ে রাজস্ব খাতভুক্ত সহকারী শিক্ষক নিয়োগের দ্বিতীয় ধাপের লিখিত পরীক্ষার ফল প্রকাশ হয়েছে। বৃহস্পতিবার (৯ জুন) রাতে ফল প্রকাশ করে প্রাথমিক শিক্ষা অধিদপ্তর।

দ্বিতীয় দফায় লিখিত পরীক্ষার ফলাফলের ভিত্তিতে ২৯ জেলার মোট ৫৩ হাজার ৫৯৫ জন প্রার্থীকে মৌখিক পরীক্ষার জন্য নির্বাচন করা হয়েছে। লিখিত পরীক্ষার ফলাফল প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের ওয়েবসাইট www.dpe.gov.bd- এ পাওয়া যাচ্ছে।
ফলাফলের নির্দেশনায় বলা হয়, এই ফলের ভিত্তিতে নির্বাচিত প্রার্থীরা কেবল মৌখিক পরীক্ষায় অংশ নিতে পারবেন। এ ফল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের রাজস্ব খাত ভুক্ত ‘সহকারী শিক্ষক নিয়োগ ২০২০’-এর কোনো শূন্য পদে নিয়োগের জন্য কোনো নিশ্চয়তা প্রদান করে না। প্রকাশিত ফলের যেকোনো পর্যায়ে কোনো প্রকার ভুল-ভ্রান্তি/ত্রুটি-বিচ্যুতি/মুদ্রণজনিত ত্রুটি পরিলক্ষিত হলে, তা সংশোধন করার বা প্রয়োজনবোধে সংশ্লিষ্ট ফল বাতিল করার এখতিয়ার কর্তৃপক্ষ সংরক্ষণ করে।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন