News71.com
 Bangladesh
 11 Jun 22, 10:01 PM
 1019           
 0
 11 Jun 22, 10:01 PM

অর্থ পাচারকারী ঋণ নির্ভর বাজেট।। গণফোরাম

অর্থ পাচারকারী ঋণ নির্ভর বাজেট।। গণফোরাম

নিউজ ডেস্কঃ  গণফোরামের সভাপতি বীর মুক্তিযোদ্ধা মোস্তফা মোহসীন মন্টু বলেছেন, জনগণের স্বার্থে বাজেট প্রণয়ন হয়নি। জনজীবনের মান উন্নয়নের কোনো পরিকল্পনা বা দিকনির্দেশনা নেই। মানুষের মৌলিক চাহিদা গুরুত্ব পায়নি বরঞ্চ অর্থ পাচারকারী, ঋণ নির্ভর, চোর-লুটেরা-দুর্নীতিবাজ চক্রের বাজেট প্রস্তাবিত হয়েছে। ধনী-দরিদ্রের বৈষম্যের এ বাজেট পুরোপুরিভাবে প্রত্যাখ্যান করছে গণফোরাম। শনিবার (১১ জুন) বেলা ১১টায় বীর মুক্তিযোদ্ধা মোস্তফা মোহসীন মন্টুর সভাপতিত্বে তার নিজ কার্যালয়ে গণফোরামের নির্বাহী পরিষদের বৈঠকে তিনি এ কথা বলেন।

বীর মুক্তিযোদ্ধা মোস্তফা মোহসীন মন্টু বলেন, শহর ও গ্রামের মানুষের বৈষম্য বাড়বে, বেকার যুবকদের কর্মসংস্থান সৃষ্টির কোনো উদ্যোগ নেই, চিকিৎসা ও শিক্ষা খাতে বরাদ্দ পর্যাপ্ত নয়, কৃষক-শ্রমিক বরাবরের মতোই উপেক্ষিত। আমলা নির্ভর এ বাজেট জনগণের জন্য শুভঙ্করের ফাঁকি। গণফোরামের নির্বাহী সভাপতি অধ্যাপক ড. আবু সাইয়িদ বলেন, যে রাষ্ট্রে নীতি, নৈতিকতা ও ন্যায্যতা থাকে না সে রাষ্ট্রে কর্তৃত্ববাদী শাসকদের পদতলে জনগণ নিষ্পেষিত, বঞ্চিত ও শোষিত হতে বাধ্য। এ বাজেট তারই উৎকৃষ্ট প্রমাণ। যে রাষ্ট্র জনপ্রশাসনের নামে আমলাদের প্রভুত্ব কায়েম করা হয় সে রাষ্ট্র ব্যবস্থা ভঙ্গুর হতে বাধ্য। এ বাজেট ভঙ্গুর রাষ্ট্র ব্যবস্থায় লুটেরাদের স্বার্থে প্রণীত, জনকল্যাণে নয়।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন