
নিউজ ডেস্কঃ প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে ২০৩০ সালের মধ্যে বাংলাদেশ দারিদ্রমুক্ত হবে বলে মন্তব্য করেছেন পররাষ্ট্রমন্ত্রী ড. এ. কে. আব্দুল মোমেন। শনিবার (১১ জুন) সন্ধ্যায় সিলেটের খাদিমনগর এফআইভিডিবি’র যেহীন আহমদ মিলনায়তনে বঙ্গবন্ধু উচ্চ শিক্ষাবৃত্তি, যেহীন আহমদ শিক্ষা পুরস্কার, এফআইভিডিবি শিক্ষাবৃত্তি প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। সে সময় পররাষ্ট্রমন্ত্রী আরো বলেন, ২০৪১ সালের মধ্যে বঙ্গবন্ধুর স্বপ্ন সোনার বাংলা প্রতিষ্ঠা হবে, যেখানে থাকবে না দারিদ্র। যেখানে ধনী গরিবের মধ্যে থাকবে না কোন বৈষম্য, অন্য, বস্ত্র, বাসস্থান, শিক্ষা, চিকিৎসা, স্বাস্থ্যসেবা থাকবে এ প্রত্যাশায় আছি।
পররাষ্ট্রমন্ত্রী ড. এ. কে. আব্দুল মোমেন শিক্ষার্থীদের পড়াশোনায় মনোযোগী হওয়ায় আহবান জানিয়ে বলেন, দেশকে এগিয়ে নিতে হলে তোমরা এই সময়কে পড়াশোনায় কাজে লাগাতে হবে। প্রত্যেককে এক একটি নক্ষত্র হতে হবে। যেমনটি ছিলেন এফআইভিডিবি’র যেহীন আহমদ, স্যার ফজলে হাসান আবেদ।তিনি আরো বলেন, এফআইভিডিবি জন্ম লগ্ন থেকে দারিদ্র্য বিমোচনে, শিক্ষাক্ষেত্রে ও দেশকে এগিয়ে নিতে কাজ করে যাচ্ছে। এফআইভিডিবি’র নির্বাহী পর্ষদের সভাপতি মোহাম্মদ সাফওয়ান চৌধুরীর সভাপতিত্বে, সমন্বয়ক নজরুল ইসলাম মনজুরের পরিচালনায় শুরুতে স্বাগত বক্তব্য রাখেন, এফআইভিডিবি’র বর্তমান নির্বাহী পরিচালক বজলে মোস্তাফা রাজী।