News71.com
 Bangladesh
 12 Jun 22, 09:11 PM
 1261           
 0
 12 Jun 22, 09:11 PM

২৬ জুন থেকে পদ্মা সেতুতে গাড়ি চলবে।। কাদের

২৬ জুন থেকে পদ্মা সেতুতে গাড়ি চলবে।। কাদের

নিউজ ডেস্কঃ উদ্বোধনের পরদিন অর্থাৎ ২৬ জুন সকাল থেকে পদ্মা সেতুতে যানবাহন চলবে বলে জানিয়েছেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।  রোববার (১২ জুন) পদ্মা সেতুর মাওয়া প্রান্তে আয়োজিত সংবাদ সম্মেলনে এক প্রশ্নের জবাবে তিনি এ কথা জানান৷  আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেন, আগামী ২৫ জুন প্রধানমস্ত্রী শেখ হাসিনা পদ্মা সেতুর উদ্বোধন করবেন ৷

২৬ জুন থেকে পদ্মা সেতুতে গাড়ি চলবে।  তিনি জানান, বিশ্ব ব্যাংকের প্রেসিডেন্ট ডেভিড ম্যালপাস, শান্তিতে নোবেল বিজয়ী বাংলাদেশি অর্থনীতিবিদ প্রফেসর মুহম্মদ ইউনুস, সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া প্রমুখকে উদ্বোধনী অনুষ্ঠানে আমন্ত্রণ জানানো হবে।  পদ্মা সেতুর স্থায়ীত্ব ১০০ বছর বলেও জানান ওবায়দুল কাদের। 

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন