News71.com
 Bangladesh
 12 Jun 22, 10:46 PM
 1536           
 0
 12 Jun 22, 10:46 PM

পত্রিকা-অনলাইন পোর্টাল টক শো-বুলেটিন প্রচার করতে পারে না।। তথ্যমন্ত্রী

পত্রিকা-অনলাইন পোর্টাল টক শো-বুলেটিন প্রচার করতে পারে না।। তথ্যমন্ত্রী

নিউজ ডেস্কঃ আইন অনুযায়ী সংবাদপত্রের অনলাইন ভার্সন ও পোর্টালগুলো টক শো বা সংবাদ বুলেটিন প্রচার করতে পারে না বলে জানিয়েছেন তথ্য ও সম্প্রচারমন্ত্রী ড. হাছান মাহমুদ। রোববার (১২ জুন) সচিবালয়ে দুপুরে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়ের সময় তিনি এ কথা বলেন। এ সময় নীতিমালার গেজেটও তুলে ধরেন মন্ত্রী।

হাছান মাহমুদ বলেন, কিছু পত্রিকার অনলাইন ভার্সন ও সংবাদ পোর্টাল অনলাইনে টক শো-নিউজ বুলেটিন প্রচার করছে। সম্প্রতি অ্যাসোসিয়েশন অব টেলিভিশন চ্যানেল ওনার্স (এটকো) নেতারা বিষয়টি আমাদের নজরে আনেন। এর কোনো অনুমতি নেই। এ ব্যাপারে তিনি আরও বলেন, আমরা আইনকানুন ঘেঁটে দেখেছি, অনলাইন গণমাধ্যম নীতিমালা আইনের দ্বিতীয় অনুচ্ছেদের দুই, চার ও ছয় উপধারার বিধান অনুসারে তারা এ ধরণের কিছু প্রচার করতে পারে না। ডিজিটাল যুগে সংবাদের সঙ্গে সংশ্লিষ্ট ভিডিও ক্লিপ দিলে আমি মনে করি সেটিতে নিয়মনীতির ব্যত্যয় হয় না। কিন্তু একেবারে টক শো কিংবা নিউজ বুলেটিন প্রচার করা নীতিমালা অনুমোদন করে না বলেও উল্লেখ করেন তথ্যমন্ত্রী।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন