News71.com
 Bangladesh
 12 Jun 22, 10:53 PM
 1211           
 0
 12 Jun 22, 10:53 PM

মেডিক্যাল বর্জ্য পোড়াতে প্ল্যান্ট স্থাপন করতে চায় জাইকা।।

মেডিক্যাল বর্জ্য পোড়াতে প্ল্যান্ট স্থাপন করতে চায় জাইকা।।

নিউজ ডেস্কঃ  দেশের সব সিটি কর্পোরেশনের আওতাভুক্ত এলাকায় হাসপাতাল থেকে উৎপন্ন মেডিক্যাল বর্জ্য পোড়ানোর জন্য ইনসিনারেটর প্ল্যান্ট স্থাপনে অর্থায়নের আগ্রহ প্রকাশ করেছে উন্নয়ন সহযোগী সংস্থা জাপান ইন্টারন্যাশনাল কো-অপারেশন এজেন্সি (জাইকা)। সেই সঙ্গে চট্টগ্রাম ওয়াসায় পিপিপি মডেলে নতুন একটি ওয়াটার ট্রিটমেন্ট প্ল্যান্ট স্থাপনে বিনিয়োগেরও আগ্রহ দেখিয়েছে তারা। রোববার (১২ জুন) সচিবালয়ে স্থানীয় সরকার মন্ত্রী মো. তাজুল ইসলামের সঙ্গে সাক্ষাৎ করতে এসে জাপানের রাষ্ট্রদূত ইতো নাওকি এ আগ্রহের কথা জানান।

স্থানীয় সরকার মন্ত্রী জাপানের অর্থায়নে ওয়াটার ট্রিটমেন্ট প্ল্যান্ট এবং বর্জ্য ব্যবস্থাপনায় ইনসিনারেশন প্ল্যান্ট স্থাপনের আগ্রহকে স্বাগত জানান। এ বিষয়ে মন্ত্রণালয়ে চিঠি দিয়ে এ ব্যাপারে প্রস্তাব দিলে তা যাচাই-বাছাই করে পরবর্তীতে সিদ্ধান্ত জানানো হবে বলে রাষ্ট্রদূতকে জানান তিনি। এসময় মন্ত্রী বলেন, মেডিক্যাল বর্জ্যগুলোকে একটি সুষ্ঠু ব্যবস্থাপনায় আনতে নানা উদ্যোগ নেওয়া হয়েছে। সরকারি-বেসরকারি সব মেডিক্যাল ও ডায়াগনস্টিক সেন্টারকে তাদের মেডিক্যাল বর্জ্য যত্রতত্র না ফেলে জীবাণুমুক্ত করে নির্ধারিত ব্যাগে ভরে বর্জ্য সংগ্রহকারীদেরকে দেওয়ার নির্দেশনা দিয়েছে সরকার।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন