News71.com
 Bangladesh
 15 Jun 22, 11:07 AM
 930           
 0
 15 Jun 22, 11:07 AM

কমতে পারে তাপপ্রবাহ।।

কমতে পারে তাপপ্রবাহ।।

নিউজ ডেস্কঃ দেশের কয়েক জেলার ওপর দিয়ে বয়ে যাওয়া তাপপ্রবাহ আগামী ২৪ ঘণ্টায় কমতে পারে। সেই সঙ্গে রয়েছে দেশের বিভিন্ন জেলায় ভারী বর্ষণের আভাসও। মঙ্গলবার (১৪ জুন) রাতে এমনটাই জানিয়েছে ঢাকা আবহাওয়া অফিস। আবহাওয়াবিদ মো. হাফিজুর রহমান জানিয়েছেন, লঘুচাপের বর্ধিতাংশ বিহার থেকে গাঙ্গেয় পশ্চিমবঙ্গ পর্যন্ত বিস্তৃত রয়েছে। মৌসুমী বায়ু বাংলাদেশের ওপর মোটামুটি সক্রিয় এবং উত্তর বঙ্গোপসাগরে মাঝারি অবস্থায় রয়েছে।

এর প্রভাবে বুধবার (১৫ জুন) সন্ধ্যা পর্যন্ত রংপুর, ময়মনসিংহ, সিলেট ও চট্টগ্রাম বিভাগের অনেক জায়গায় এবং রাজশাহী, ঢাকা, খুলনা ও বরিশাল বিভাগের কিছু কিছু জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারী ধরনের বৃষ্টি/বজ্রসহ বৃষ্টি হতে পারে। সেই সঙ্গে দেশের কোথাও কোথাও মাঝারী ধরনের ভারী থেকে ভারী বৃষ্টিও হতে পারে। এদিকে যশোর, কুষ্টিয়া ও পাবনা অঞ্চলসমূহের ওপর দিয়ে একটি মৃদু তাপপ্রবাহ বয়ে যাচ্ছে এবং তা প্রশমিত হতে পারে। সারাদেশে দিন ও রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকবে। এ সময় ঢাকায় দক্ষিণ/দক্ষিণপূর্ব দিক থেকে ঘণ্টায় বাতাসের গতিবেগ থাকবে ১০-১৫ কি.মি.; যা অস্থায়ীভাবে দমকা আকারে ঘণ্টায় ৩০-৪০ কি.মি. পর্যন্ত বাড়তে পারে।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন