News71.com
 Bangladesh
 15 Jun 22, 02:31 PM
 877           
 0
 15 Jun 22, 02:31 PM

জনশুমারি উন্নয়ন পরিকল্পনার অন্যতম হাতিয়ার।। শিক্ষামন্ত্রী 

জনশুমারি উন্নয়ন পরিকল্পনার অন্যতম হাতিয়ার।। শিক্ষামন্ত্রী 

নিউজ ডেস্কঃ  শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি বলেছেন, এই প্রথমবার ডিজিটাল পদ্ধতিতে জনশুমারি হচ্ছে। ডিজিটাল বাংলাদেশ হওয়ার কারণে ডিজিটাল পদ্ধতিতে হয়েছে। এই পদ্ধতির কারণে এর যত তথ্য সংগ্রহীত হবে তার ব্যবহার অনেক সহজ হবে। তার থেকে বিভিন্ন তথ্য উপাত্ত বের করে আনা এবং গবেষণা করা অনেক সহজ হবে।

জনশুমারি দেশে কতজন মানুষ আছে এবং কি করেণ শুধু এটা জানা নয়, জনশুমারি দেশের উন্নয়ন পরিকল্পনার অন্যতম হাতিয়ার। এই সংখ্যা ও পরিসংখ্যান না থাকলে যথাযথ পরিকল্পনা করা সম্ভব হয় না। সে কারণেই জনশুমারিগুলো করা হয়।
বুধবার (১৫ জুন) সকালে চাঁদপুর শহরের জেএম সেনগুপ্ত রোডে মন্ত্রীর বাসভবনে জেলায় ৬ষ্ঠ জনশুমারি ও গৃহগণনা কার্যক্রম উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। তিনি বলেন, আশা করবো আমাদের চাঁদপুরের প্রত্যকেটি থানার সকলেই তাদের সঠিক তথ্য দেবেন এবং যারা শুমারিতে স্বেচ্ছাসেবক হিসেবে কাজ করবেন তাদের সহযোগিতা করবেন। সারাদেশবাসী এই জনশুমারিতে অংশ নিয়ে সঠিক তথ্য দিয়ে দেশকে এগিয়ে নিয়ে যাবেন।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন