News71.com
 Bangladesh
 15 Jun 22, 09:24 PM
 1271           
 0
 15 Jun 22, 09:24 PM

বাংলাদেশের জ্বালানি ও বিদ্যুৎ খাতে সহযোগীতা বাড়াতে চায় জাপান॥

বাংলাদেশের জ্বালানি ও বিদ্যুৎ খাতে সহযোগীতা বাড়াতে চায় জাপান॥

নিউজ ডেস্কঃ স্বাধীনতার পরবর্তী সময় থেকেই বাংলাদেশের বিদ্যুত ও জ্বালানি খাতে সবসময়ই সহযোগীতার হাত বাড়িয়েছে জাপান ইন্টারন্যাশনাল কো-অপারেশন এজেন্সি (জাইকা)। বর্তমানে তারা সেই সহযোগীতা আরও বাড়াতে চায়। শুধু তাই নয় বাংলাদেশের বিদ্যুত ও জ্বালানি খাতে জাপানের আরও কয়েকটি বৃহদ বেসরকারী কোম্পানি বিনিয়োগ করতে আগ্রহী বলেও জানিয়েছে সংস্থাটির সিনিয়র ভাইস প্রেসিডেন্ট কোইচেরো নাকাজায়া।আজ বুধবার সচিবালয়ে বিদ্যুত, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী নসরুল হামিদের সঙ্গে এক সৌজন্য স্বাক্ষাতকালে এ কথা জানান তিনি। জাইকা প্রেসিডেন্ট বলেন, জলবায়ু পরিবর্তনের সাপেক্ষে বিদ্যুত ও জ্বালানির মসৃণ রূপান্তর, মহেশখালী-মাতারবাড়ী সমন্বিত অবকাঠামো উন্নয়ন কার্যক্রম এবং বিদ্যুত ও জ্বালানি খাতের সক্ষমতা বৃদ্ধি এই তিন খাতে জাইকা আরও অবদান রাখতে চায়।

পারস্পরিক স্বার্থ সংশ্লিষ্ট বিভিন্ন বিষয় নিয়ে আলোচনাকালে জাইকার ভাইস প্রেসিডেন্ট বাংলাদেশের বিভিন্ন খাতে কাজ করতে পারায় উচ্ছ্বাস প্রকাশ করে বলেন, অবকাঠামো নির্মাণে জাইকা আরও অবদান রাখতে পারে। ২০৪১ সালের লক্ষ্য বাস্তবায়নে বিদ্যুত ও জ্বালানি খাতের সঙ্গে শিল্পের বৈচিত্র্যময়তা বাড়ানো প্রয়োজন। মধ্যম আয়ের দেশের জন্য নগরায়ন একটি চ্যালেঞ্জ। জীবাশ্মা জ্বালানি থেকে নবায়নযোগ্য জ্বালানিতে যাওয়াও বেশ কঠিন। তাই জলবায়ু পরিবর্তনের সাপেক্ষে বিদ্যুত ও জ্বালানি খাতের সক্ষমতা বৃদ্ধি এই তিনটি খাতে জাইকা আরও অবদান রাখেত চায়।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন