News71.com
 Bangladesh
 15 Jun 22, 09:55 PM
 1401           
 0
 15 Jun 22, 09:55 PM

রাতে বিদ্যুতের আলোয় ঝলমল করছে স্বপ্নের পদ্মাসেতু॥ উদ্বোধনের প্রহর গুনছে গোটা বাংলাদেশ

রাতে বিদ্যুতের আলোয় ঝলমল করছে স্বপ্নের পদ্মাসেতু॥ উদ্বোধনের প্রহর গুনছে গোটা বাংলাদেশ

নিউজ ডেস্কঃ বহু প্রতিক্ষিত পদ্মাসেতু এখন উদ্বোধনের অপেক্ষায়। সবকিছু ঠিক থাকলে আগামী ২৫ জুন সকালেই এই সেতু উদ্বোধনের মাধ্যমে জনসাধারনের জন্য উন্মুক্ত করে দেয়া হবে বলে জানাগেছে। এখন চলছে শেষ মুহুর্তের চুড়ান্ত পরীক্ষা নিরীক্ষা। পদ্মা সেতুতে মোট ৪১৫টি ল্যাম্পপোস্ট বসানো হয়েছে। গতকাল মঙ্গলবার রাতে তাতেই বিদ্যুৎ সংযোগ করা হয়। এর ফলে আলোকিত হয়ে ওঠে পুরো পদ্মা সেতু। গতকাল সন্ধ্যা পৌনে ৭ টা নাগাদ এই আলো জ্বলে। এতে মুন্সিগঞ্জের লৌহজং উপজেলার মাওয়া প্রান্ত থেকে শরিয়তপুরের জাজিরা উপজেলার নাওডোবা প্রান্ত পর্যন্ত পুরো পদ্মা সেতুতে বৈদুতিক ঝলমল করে জ্বলে উঠে। শরিয়তপুর পল্লী বিদ্যুৎ সমিতির কর্মকর্তা জুলফিকার রহমান গনমাধ্যমকে বলেন, শরিয়তপুর পল্লী বিদ্যুৎ সমিতির দেওয়া বৈদ্যুতিক সংযোগের মাধ্যমে এই প্রথম জাজিরা প্রান্তের ২১০টি ল্যাম্পপোস্টে পরীক্ষামূলকভাবে বাতি জ্বালানো হয়েছে।

জানা গেছে, পদ্মা সেতুতে ৪১৫টি ল্যাম্পপোস্ট বসানো হয়েছে। মূল সেতুতে রয়েছে ৩২৮টি ল্যাম্পপোস্ট। এছাড়াও জাজিরা প্রান্তের উড়ালপথে (ভায়াডাক্ট) ৪৬টি এবং মাওয়া প্রান্তের ভায়াডাক্টে বসানো হয়েছে ৪১টি ল্যাম্পপোস্ট। বিদ্যুৎ সংযোগের জন্য মাওয়া প্রান্তে পদ্মা সেতুর প্রথম পিলার থেকে ৩.‌৭৫ কিলোমিটার বিদ্যুতের লাইন সংযুক্ত করে দিয়েছে পল্লী বিদ্যুতের মুন্সিগঞ্জের লৌহজং জোনাল অফিস । আর শরিয়তপুরে জাজিরা নাওডোবা প্রান্ত থেকে ৩.‌৭৫ কিলোমিটার সেতুতে অর্ধেক বিদ্যুৎ সংযোগ দিয়েছে শরিয়তপুর পল্লী বিদ্যুৎ সমিতি। সোমবার সন্ধ্যা ৭টা ১০ মিনিটে পদ্মা সেতুর মাওয়া প্রান্তে বাতি জ্বালানো হয়। এ নিয়ে গত ৭ দিনে পর্যায়ক্রমে ৪১৫টি বাতি জ্বালানোর মাধ্যমে স্ট্রিট লাইটের পরীক্ষামূলক কার্যক্রম শেষ হয়েছে।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন