
নিউজ ডেস্কঃ সক্রিয় মৌসুমী বায়ুর প্রভাবে দেশের কোথাও কোথাও ভারি বর্ষণ হতে পারে। বৃহস্পতিবার (১৬ জুন) সকাল থেকে পরবর্তী ২৪ ঘণ্টার আবহাওয়ার পূর্বাভাসে এই তথ্য জানানো হয়েছে।আবহাওয়া অফিস জানায়, রংপুর, ময়মনসিংহ, সিলেট ও চট্টগ্রাম বিভাগের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারি থেকে অতি ভারি বর্ষণ হতে পারে। পরবর্তী তিন দিনে আবহাওয়ার অবস্থার সামান্য পরিবর্তন হতে পারে।
পূর্বাভাসে আরও বলা হয়, রংপুর, ময়মনসিংহ, সিলেট ও টট্টগ্রাম বিভাগের অধিকাংশ জায়গায়, রাজশাহী, ঢাকা ও বরিশাল বিভাগের অনেক জায়গায় এবং খুলনা বিভাগের কিছু কিছু স্থানে অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে। সকাল ৬টা পর্যন্ত গত ২৪ ঘণ্টায় শ্রীমঙ্গলে সর্বোচ্চ ৫৯ মিলিমিটার বৃষ্টি হয়েছে। এ ছাড়া সিলেট ও টেকনাফে ৫৮, হাতিয়ায় ৫২, ডিমলায় ৫০, কমিল্লায় ৪৮, এবং কুতুবদিয়ায় ৪২ মিলিমিটার বৃষ্টি হয়। এ সময় ঢাকায় মাত্র ১ মিলিমিটার বৃষ্টি হয় বলে জানিয়েছে আবহাওয়া অফিস।