News71.com
 Bangladesh
 17 Jun 22, 11:03 PM
 917           
 0
 17 Jun 22, 11:03 PM

২৬ জুন সকাল থেকেই পদ্মা সেতুর দ্বার খুলে যাবে যাত্রীদের জন্য॥আজ প্রথম টোল দিয়ে পার হল গাড়ী

২৬ জুন সকাল থেকেই পদ্মা সেতুর দ্বার খুলে যাবে যাত্রীদের জন্য॥আজ প্রথম টোল দিয়ে পার হল গাড়ী

নিউজ ডেস্কঃ ২৫ জুন উদ্বোধনের পরদিন সকাল থেকে স্বাভাবিক নিয়মে টোল দিয়ে সব ধরনের যানবাহন পদ্মা সেতু পার হতে পারবে। তবে আজ প্রথমবারের মতো টোল দিয়ে পদ্মা সেতু পার হয়েছে সরকারি গাড়ি। জানাগেছে আজ শুক্রবার (১৭ জুন) সন্ধ্যায় পরীক্ষামূলকভাবে টোল দিয়ে পদ্মা বহুমুখী সেতু প্রকল্পের বেশ কয়েকটি গাড়ি পার হয় পদ্মা সেতু। প্রকল্প সংশ্লিষ্ট কর্মকর্তারা এর সত্যতা নিশ্চিত করে জানান, শুক্রবার সন্ধ্যা সাড়ে ৬টার দিকে মাওয়া প্রান্তের টোলপ্লাজায় টোল দিয়ে সেতু প্রকল্পের গাড়িগুলো পদ্মা সেতু পার হয়।

এ বিষয়ে পদ্মা সেতু প্রকল্পের নির্বাহী প্রকৌশলী দেওয়ান মো. আব্দুল কাদের বলেন, প্রকল্পের গাড়ি নিয়ে প্রথমবারের মতো টোল দিয়ে পদ্মা সেতু পার হয়েছি আমরা। টোল ব্যবস্থাপনা ঠিক আছে কি-না, পরীক্ষার জন্য এ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। যাচাই-বাচাই করে সবকিছু ঠিক আছে বলে জানা গেছে। এর আগে, ১৪ জুন সন্ধ্যায় মাওয়া ও জাজিরা প্রান্তের সবগুলো ল্যাম্পপোস্টে একসঙ্গে বাতি প্রজ্বালন করা হয়। সরাসরি বিদ্যুৎ সংযোগের মাধ্যমে পরীক্ষামূলকভাবে সড়কবাতিগুলো জ্বালানো হয়। পরীক্ষামূলকভাবে সবগুলো কাজ ইতোমধ্যে সফল হয়েছে বলে জানিয়েছে সেতু কর্তৃপক্ষ।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন