News71.com
 Bangladesh
 18 Jun 22, 01:29 PM
 937           
 0
 18 Jun 22, 01:29 PM

পেট্রাপোল বন্দরে আগুন।।

পেট্রাপোল বন্দরে আগুন।।

নিউজ ডেস্কঃ বাংলাদেশে রফতানির অপেক্ষায় ভারতের পেট্রাপোল বন্দরের সিডব্লিউসি পার্কিংয়ে ব্লিচিংবাহী ট্রাকে আগুন লেগে বিভিন্ন ধরনের ৫ ট্রাকের পণ্য ভস্মীভূত হয়েছে। শনিবার (১৮ জুন) ভোর সাড়ে ৫টার দিকে আগুন নিয়ন্ত্রণে আসে। এর আগে শুক্রবার (১৭ জুন) রাত পৌনে ৩টার দিকে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।

খবর পেয়ে ফায়ার সার্ভিসের দুটি ইউনিটের দুই ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে। তবে ক্ষতির পরিমাণ তদন্ত শেষে জানাবে বন্দর কর্তৃপক্ষ। পুড়ে যাওয়া ৫টি ট্রাকের মধ্যে ছিল একটি ব্লিচিংবাহী ট্রাক, ২টি কাগজের রোলবাহী ট্রাক ও একটি তুলার ট্রাক। ব্যবসায়ী নেতারা বলছেন, দ্রুত ফায়ার সার্ভিস কর্মীরা ঘটনাস্থলে পৌঁছে আগুন নিভাতে পারায় বড় ধরনের ক্ষতি থেকে বেঁচে গেছে বন্দর। আগামীতে ব্লিচিং পণ্য খোলা ট্রাকের আমদানি না করে কনটেইনারে আমদানির দাবি জানিয়েছেন তারা।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন