News71.com
 Bangladesh
 18 Jun 22, 01:43 PM
 992           
 0
 18 Jun 22, 01:43 PM

তিস্তা সমাধান না হওয়া বাংলাদেশের জন্য হতাশার এবং ভারতের জন্য লজ্জার।। পররাষ্ট্রমন্ত্রী

তিস্তা সমাধান না হওয়া বাংলাদেশের জন্য হতাশার এবং ভারতের জন্য লজ্জার।। পররাষ্ট্রমন্ত্রী

নিউজ ডেস্কঃ তিস্তার পানিবণ্টনের সমাধান না হওয়া বাংলাদেশের জন্য হতাশার এবং ভারতের জন্য লজ্জার বলে মন্তব্য করেছেন পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আবদুল মোমেন।রোববার (১৯ জুন) দিল্লিতে যৌথ পরামর্শক কমিশনে (জেসিসি) অংশ নিতে যাওয়ার আগে গণমাধ্যমের সঙ্গে আলাপকালে এ মন্তব্য করেন তিনি। তবে বরাবরের মতো এবারও বাংলাদেশের বাড়তি মনোযোগ তিস্তা ইস্যু নিয়ে থাকবে বলে জানান তিনি।

বানের জলে ভাসছে উত্তরের চার জেলা। ঘরহারা বহু মানুষ। ভেসে গেছে ক্ষেতের ফসল। গবাদিপশু নিয়েও বিপাকে মানুষজন। উজানের ঢলের কারণেই এমন বিপর্যয়ের মুখে মানুষ। তিস্তা, যে নদীর পানি নির্ধারণ করে দেশের উত্তরাঞ্চলের মানুষের ভাগ্য। এই নদীর ভারতের অংশে গজলডোবা বাঁধ নির্মাণ করায় এই অঞ্চলের মানুষের ভাগ্যেরও নিয়ন্ত্রণও সীমানার ওপারে। গ্রীষ্মকালে বাঁধের গেট বন্ধ থাকায় খরা আর পানি বেড়ে গেলে গেট খুলে দেয়ায় বন্যার সঙ্গে লড়েই প্রায় ২৫ বছর ধরে জীবনযাপন করছেন দেশের ৭টি জেলার মানুষ। এই নদীর পানিবণ্টন নিয়ে দুই দেশের প্রধানমন্ত্রী পর্যায়ে একমত থাকলেও আটকে আছে পশ্চিমবঙ্গ রাজ্যসরকারের অনীহার কারণে। দুই দেশের প্রতিটি আলোচনায়ই তাই সর্বাধিক গুরুত্বের জায়গায় তিস্তার পানি।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন