News71.com
 Bangladesh
 19 Jun 22, 02:24 PM
 1084           
 0
 19 Jun 22, 02:24 PM

ভারতে বৃষ্টিপাতের প্রভাবে তিস্তায় আবার পানি বাড়ার আশংকা।।

ভারতে বৃষ্টিপাতের প্রভাবে তিস্তায় আবার পানি বাড়ার আশংকা।।

নিউজ ডেস্কঃ ভারতের মেঘালয় ও আসামে ক্রমাগত বৃষ্টিপাত বেশি হওয়ায় রাতে তিস্তা নদীতে আবারও পানি বৃদ্ধির সম্ভাবনা দেখা দিয়েছে। শনিবার (১৮ জুন) রাতে পানি উন্নয়ন বোর্ডের (পাউবো) কর্মকর্তারা এ তথ্য নিশ্চিত করেছেন। পরিস্থিতি পর্যবেক্ষণে কাজ করছেন পাউবোর সকল পর্যায়ের কর্মকর্তা ও কর্মচারীরা। এরইমধ্যে দুপুরে তিস্তা নদীর পাড়ে বিভিন্ন স্থাপনা পরিদর্শন করেছেন পাউবোর অতিরিক্ত মহাপরিচালক জ্যোতি প্রসাদ ঘোষ।

 তিস্তা ব্যারেজ, ফ্লাড বাইপাস ও বিভিন্ন বাঁধ পরিদর্শন করেছেন  পাউবোর অতিরিক্ত মহাপরিচালক। এ সময় তিনি বলেন, বন্যায় যাতে নদীর চারপাশে কোনো স্থাপনার ক্ষতি না হয় সে ব্যাপারে পাউবো সতর্ক রয়েছে এবং যেকোনো পরিস্থিতি মোকাবিলায় পাউবো প্রস্তুত রয়েছে। পাউবো ডালিয়া ডিভিশনের নির্বাহী প্রকৌশলী আসফাউদৌলা জানান, শনিবার তিস্তায় পানি বিপৎসীমার নিচ দিয়ে প্রবাহিত হয়েছে। তবে ভারতে বৃষ্টিপাত বেশি হওয়ায় রাতে পানি বৃদ্ধির সম্ভাবনা রয়েছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে ব্যারেজের সবকটি জলকপাট খুলে রাখা হয়েছে।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন