News71.com
 Bangladesh
 20 Jun 22, 11:50 AM
 1624           
 0
 20 Jun 22, 11:50 AM

বাংলাদেশের বন্যা পরিস্থিতি উত্তরণে সহায়তা দিতে প্রস্তুত ভারত।। জয়শঙ্কর

বাংলাদেশের বন্যা পরিস্থিতি উত্তরণে সহায়তা দিতে প্রস্তুত ভারত।। জয়শঙ্কর

নিউজ ডেস্কঃ ভারতের পররাষ্ট্র মন্ত্রী ড. এস. জয়শঙ্কর বলেছেন, বাংলাদেশের উত্তর ও পূর্বাঞ্চলে যে অপ্রত্যাশিত বন্যা হয়েছে, সেখানের পরিস্থিতি উত্তরণে আমরা সহায়তা করতে চাই। এ বন্যায় আমরা আমাদের সমর্থন ও সংহতি জানাই।রোববার (১৯ জুন) নয়াদিল্লিতে বাংলাদেশ- ভারতের জয়েন্ট কনসালটেটিভ কমিশনের-জেসিসির সপ্তম রাউন্ড সপ্তম রাউন্ড বৈঠকে তিনি এ কথা বলেন।

নয়াদিল্লিতে জেসিসির বৈঠকে বাংলাদেশের পক্ষে নেতৃত্ব দেন পররাষ্ট্রমন্ত্রী ড. এ.কে. আবদুল মোমেন। ভারতের পক্ষে নেতৃত্ব দেন দেশটির পররাষ্ট্র মন্ত্রী ড. এস. জয়শঙ্কর। বৈঠকে ড. এস. জয়শঙ্কর বলেন, আমরা বন্যা ব্যবস্থাপনা নিয়ে তথ্য শেয়ার করছি। আমি জানানোর জন্য সুযোগ নিতে চাই যে, বন্যা ও ত্রাণ কার্যক্রম পরিচালনায় আমরা যদি কোনো সুনির্দিষ্ট উপায়ে আপনাদের সাহায্য করতে পারি, তাহলে আমরা খুব খুশি হব।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন