News71.com
 Bangladesh
 20 Jun 22, 06:34 PM
 1259           
 0
 20 Jun 22, 06:34 PM

শীর্ষ নেতাদের নেওয়া সিদ্ধান্তের দ্রুত বাস্তবায়ন চায় ঢাকা-দিল্লি॥

শীর্ষ নেতাদের নেওয়া সিদ্ধান্তের দ্রুত বাস্তবায়ন চায় ঢাকা-দিল্লি॥

নিউজ ডেস্কঃ বাংলাদেশ ও ভারতের শীর্ষ নেতাদের নেওয়া সিদ্ধান্তগুলো দ্রুত বাস্তবায়নের তাগিদ দিয়েছে ঢাকা- দিল্লি। রোববার (১৯ জুন) নয়া দিল্লিতে বাংলাদেশ- ভারতের জয়েন্ট কনসালটেটিভ কমিশনের - জেসিসির সপ্তম রাউন্ড বৈঠকে এই তাগিদ দেওয়া হয়। বৈঠক শেষে দুই দেশের যৌথ প্রেস বিজ্ঞপ্তি এ তথ্য জানানো হয়।নয়া দিল্লিতে জেসিসির বৈঠকে বাংলাদেশের পক্ষে নেতৃত্ব দেন পররাষ্ট্রমন্ত্রী ড. এ.কে. আবদুল মোমেন। ভারতের পক্ষে নেতৃত্ব দেন দেশটির পররাষ্ট্র মন্ত্রী ড. এস. জয়শঙ্কর। বৈঠকে বাংলাদেশ ও ভারতকে দ্বিপাক্ষিক এবং আঞ্চলিক সহযোগিতার জন্য একটি রোল মডেল হিসেবে উল্লেখ করে দুই মন্ত্রী প্রশংসা করেন। তারা জানান, গত দশকে দুই দেশের আস্থা এবং পারস্পরিক শ্রদ্ধা শক্তিশালী হয়েছে। এর একটি সাম্প্রতিক উদাহরণ ২০২২ সালের মে মাসে কান চলচ্চিত্র উৎসবে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ওপর যৌথভাবে নির্মিত বায়োপিক ‘মুজিব – মেকিং অফ এ নেশন’-এর ট্রেলার উদ্বোধন ।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন