News71.com
 Bangladesh
 20 Jun 22, 06:36 PM
 1355           
 0
 20 Jun 22, 06:36 PM

ত্যাগের মানসিকতা নিয়ে সেনা সদস্যদের কাজ করতে হবে॥ সেনা প্রধান'

ত্যাগের মানসিকতা নিয়ে সেনা সদস্যদের কাজ করতে হবে॥ সেনা প্রধান'

নিউজ ডেস্কঃ সেনা সদস্যদের সর্বাত্মকভাবে ত্যাগের মনোভাব নিয়ে আন্তরিকতার কাজ করার আহ্বান জানিয়েছেন সেনাবাহিনী প্রধান জেনারেল এস এম শফিউদ্দিন আহমেদ। রোববার (১৯ জুন) সিলেটের বন্যা কবলিত বিভিন্ন এলাকা পরিদর্শনকালে তিনি এ আহ্বান জানান। আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর) এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানায়, গতকাল রবিবার (১৯ জুন) সিলেটের বিভিন্ন বন্যাকবলিত এলাকা পরিদর্শন করেন। পরিদর্শনকালে সেনাবহিনী প্রধান কোম্পানীগঞ্জ উপজেলার বঙ্গবন্ধু শেখ মুজিব হাইটেক পার্ক ও নিকটবর্তী বন্যা কবলিত এলাকায় বন্যার্তদের মধ্যে ত্রাণ সামগ্রী বিতরণ করেন এবং বন্যা কবলিত মানুষদের সঙ্গে কথা বলেন।

এ সময় সেনাবহিনী প্রধান বাংলাদেশ সেনাবাহিনীর সদস্যদের নিরলসভাবে উদ্ধার তৎপরতা অব্যাহত রাখা, জরুরী ত্রাণকার্য পরিচালনা, চিকিৎসা সহায়তা প্রদান এবং বন্যা পরিস্থিতি মোকাবেলায় সর্বাত্মকভাবে আত্মত্যাগের মাধ্যমে সহায়তার নির্দেশনা দেন। সেনাবাহিনী প্রধান উদ্ভূত পরিস্থিতি মোকাবেলায় সবাইকে এগিয়ে আসার আহ্বান জানিয়ে বলেন, আমরা সবাই মিলে যদি সম্মিলিতভাবে কাজ করি এ দুর্যোগ মোকাবেলা করতে পারব। তাই সেনা সদস্যদের সর্বাত্মকভাবে ত্যাগের মনোভাব নিয়ে আন্তরিকতার কাজ করতে হবে।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন