News71.com
 Bangladesh
 21 Jun 22, 11:50 AM
 1510           
 0
 21 Jun 22, 11:50 AM

৬ জুলাই থেকে ১৪ জুলাই পর্যন্ত ভারতের সাথে চলাচলরত সকল যাত্রীবাহী ট্রেন বন্ধ থাকবে॥

৬ জুলাই থেকে ১৪ জুলাই পর্যন্ত ভারতের সাথে চলাচলরত সকল যাত্রীবাহী ট্রেন বন্ধ থাকবে॥

নিউজ ডেস্কঃ আগামী ৬ জুলাই থেকে ১৪ জুলাই পর্যন্ত বাংলাদেশ ও ভারতের মধ্যে ট্রেন চলাচল বন্ধ থাকবে। রেলওয়ে সূত্র মারফত জানা গেছে এই তথ্য। আগামী ৬ থেকে ১৪ জুলাই বন্ধ থাকবে ঢাকা-নিউ জলপাইগুড়ি রুটে চলা মিতালি এক্সপ্রেসও। একই সময়ে ৭ জুলাই থেকে ১৪ জুলাই পর্যন্ত কলকাতা থেকে খুলনা রুটের বন্ধন ও ঢাকা-কলকাতা রুটের মৈত্রী এক্সপ্রেসও বন্ধ থাকবে বলে খবর। রেলওয়ের অতিরিক্ত মহাপরিচালক (অপারেশন) সরদার সাহাদাত আলী গণমাধ্যমকে জানিয়েছেন, ঈদের সময় দেশের বিভিন্ন গন্তব্যে ট্রেনের প্রচুর চাহিদা থাকে। দিনদিন ট্রেন জনপ্রিয় হচ্ছে। তাই ভারতের রেলওয়ের সঙ্গে আলোচনা করে মিতালী, বন্ধন ও মৈত্রী এক্সপ্রেস বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

প্রসঙ্গত করোনা সংক্রমণের শুরুর দিকে ২০২০ সালের ১৫ এপ্রিল থেকে বাংলাদেশ ও ভারতের মধ্যে চলাচল করা বন্ধন ও মৈত্রী এক্সপ্রেস ট্রেন পুরোপুরি বন্ধ হয়ে যায়। এরপর ঢাকা ও কলকাতার মধ্যে চলাচলকারী মৈত্রী এক্সপ্রেস এবং খুলনা ও কলকাতার মধ্যে চলাচলকারী বন্ধন এক্সপ্রেস ট্রেন গত ২৯ মে পূনরায় চালু হয়েছে। অন্যদিকে ঢাকা ও নিউ জলপাইগুড়ি রুটের নতুন ট্রেন মিতালি এক্সপ্রেস চালু হয় ১ জুন থেকে। ধারনা করা হচ্ছে কোভিড সংক্রমন বাড়ার কারনেই উভয় দেশ এমন সিদ্ধান্তে পৌছেছে।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন