News71.com
 Bangladesh
 21 Jun 22, 10:57 PM
 649           
 0
 21 Jun 22, 10:57 PM

সুচিকিৎসার জন্য খালেদা জিয়াকে বিদেশে নেওয়া দরকার॥ নজরুল ইসলাম খান

সুচিকিৎসার জন্য খালেদা জিয়াকে বিদেশে নেওয়া দরকার॥ নজরুল ইসলাম খান

নিউজ ডেস্কঃ খালেদা জিয়ার শারীরিক অবস্থা খুব একটা ভালো না জানিয়ে বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান বলেছেন, তাকে উন্নত চিকিৎসা দেওয়ার জন্য যে ধরণের সরঞ্জাম দরকার সেটা বাংলাদেশে নেই। সেজন্য তাকে চিকিৎসকরা বিদেশে নিতে বলেছেন। তিনি জানান, গত রোববার রাতে দলীয় মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ও তিনি (নজরুল ইসলাম খান) এভার কেয়ার হাসপাতালে অসুস্থ খালেদা জিয়াকে দেখতে গিয়েছিলেন।

কেমন দেখলেন জানতে চাইলে নজরুল ইসলাম বলেন, আমার কাছে মনে হয়েছে তিনি খুবই দুর্বল। তারতো এখানে ভালো চিকিৎসা হচ্ছে না চিকিৎসকরাই বলেছেন। উনার যে চিকিৎসা দরকার সেটা এখানে নেই। সেজন্য বিদেশে নেওয়া দরকার। আপনাদের সঙ্গে খালেদা জিয়া কথা বলেছেন কি না জানতে চাইলে তিনি বলেন, আস্তে করে একটু কথা বলেছিলেন। তারমধ্যেই আবার অক্সিজেন স্যাচুরেশন কমে গেছে। মানে তার শরীর খুব একটা ভালো না। তার চিকিৎসা জরুরি কিন্তু চিকিৎসকরা বলছেন তার জন্য যে মেডিক্যাল সাপোর্ট দরকার সেটা বাংলাদেশে নেই। একটা করতে গেলে আর একটা ব্রেক করে। সেগুলো কভার করার মতো ফ্যাসিলিটিস এখানে নেই। সেজন্য তারা বলছেন এখানে তার পূর্ণাঙ্গ চিকিৎসার সুযোগ নেই, এটা দেশের বাইরে আছে।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন