News71.com
 Bangladesh
 22 Jun 22, 12:34 PM
 851           
 0
 22 Jun 22, 12:34 PM

দূরপাল্লায় কোনোভাবেই মোটরসাইকেল নয়।। বিআরটিএ

দূরপাল্লায় কোনোভাবেই মোটরসাইকেল নয়।। বিআরটিএ

নিউজ ডেস্কঃ মহাসড়কের উন্নয়নে ঈদযাত্রা ক্রমেই স্বস্তিদায়ক হলেও দুর্ঘটনা বেড়েছে দ্বিগুণ। এর বেশির ভাগই মোটরসাইকেল। তাই ঈদুল আজহা থেকেই মহাসড়কে মোটরসাইকেল চলাচল নিষিদ্ধের সুপারিশ করেছে বিআরটিএ। ঈদযাত্রা,এ যেন নাড়ির টানে বাড়ির পানে যাওয়ার এক প্রতিযোগিতা। যে যেভাবে পারেন, সেভাবেই ছুটে চলেন পরিবার-পরিজনের কাছে। তবে এ আনন্দযাত্রা বিষাদে রূপ নেয় সড়ক দুর্ঘটনায়। ধীরে ধীরে ঈদযাত্রা স্বস্তিদায়ক হয়ে আসলেও পিছু ছাড়ছে না দুর্ঘটনা।

বিআরটিএর হিসাব বলছে, ২০২১ সালের ঈদুল ফিতরে ৫৬টি সড়ক দুর্ঘটনায় ৫৮ জনের মৃত্যু হলেও গত ঈদের আট দিনে ১০৬টি দুর্ঘটনায় ১০৬ জনের প্রাণ গেছে। বছরের ব্যবধানে ঈদযাত্রার দুর্ঘটনা দ্বিগুণ হওয়ার পেছনে মহাসড়কে মোটরসাইকেলের ব্যবহার বৃদ্ধিকে কারণ হিসেবে চিহ্নিত করেছে বিআরটিএ। তাই আসন্ন ঈদযাত্রায় মহাসড়কে মোটরসাইকেল নিষিদ্ধের কথা ভাবছে সংস্থাটি।বিআরটিএর পরিচালক শেখ মোহাম্মদ মাহবুব ই রব্বানী সময় সংবাদ বলেন, যেসব দুর্ঘটনাগুলো ঘটেছে বা হতাহতের যে সংখ্যা তার বেশির ভাগ কারণ হচ্ছে মোটরসাইকেল দুর্ঘটনা। দূরপাল্লায় কোনোভাবেই যেন মোটরসাইকেল ব্যবহার না করা হয় তার সুপারিশ করা হয়েছে।  এদিকে এ উদ্যোগ সফল করতে মহাসড়কে বিকল্প পরিবহন বাড়ানোর পরামর্শ দিয়েছেন বিশেষজ্ঞরা।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন