News71.com
 Bangladesh
 25 Jun 22, 05:52 PM
 1082           
 0
 25 Jun 22, 05:52 PM

পদ্মা সেতু উদ্বোধন।।সিএমপি’র উদ্যোগে শোভাযাত্রা

পদ্মা সেতু উদ্বোধন।।সিএমপি’র উদ্যোগে শোভাযাত্রা

নিউজ ডেস্কঃ আমার টাকায় আমার সেতু, বাংলাদেশের পদ্মা সেতু। জাতির এই ঐতিহাসিক আনন্দক্ষণ উদযাপনের লক্ষ্যে চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের উদ্যোগে বর্ণিল শোভাযাত্রার আয়োজন করা হয়। শনিবার (২৫ জুন) সকাল সাড়ে আটটায় দিকে বেলুন উড়িয়ে শোভাযাত্রার উদ্বোধন করেন চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ কমিশনার সালেহ্ মোহাম্মদ তানভীর। চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের পাশাপাশি বাংলাদেশ পুলিশের অন্যান্য ইউনিটের সদস্যগণ শোভাযাত্রায় অংশগ্রহণ করেন। 

মহানগর কমিউনিটি পুলিশিং সদস্য সচিব অহিদ সিরাজ চৌধুরী স্বপন, চট্টগ্রাম নগরের কমিউনিটি পুলিশিং এর অন্যান্য প্রতিনিধিত্বশীল ব্যক্তিবর্গ, সমাজের নানা স্তরের লোকজন উক্ত শোভাযাত্রায় স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করেন। এদিকে চট্টগ্রাম জেলা পুলিশের উদ্যোগে নগরের হালিশহর পুলিশ লাইন থেকে পদ্মা সেতু উদ্বোধন উপলক্ষে শোভাযাত্রা বের হয়েছে।  এছাড়া জেলার বিভিন্ন থানা থেকে শোভাযাত্রা বের করা হয়।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন