News71.com
 Bangladesh
 26 Jun 22, 06:03 PM
 1206           
 0
 26 Jun 22, 06:03 PM

এক বছরে ২০ হাজার মাদক মামলা হয়েছে।। স্বরাষ্ট্রমন্ত্রী

এক বছরে ২০ হাজার মাদক মামলা হয়েছে।। স্বরাষ্ট্রমন্ত্রী

নিউজ ডেস্কঃ ২০২১ সালে বিপুল পরিমাণে বিভিন্ন ধরনের মাদকদ্রব্য জব্ধ করে ২১ হাজার ৯৯২ জনের বিরুদ্ধে ২০ হাজার ৫৯২টি মামলা করা হয়েছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল। একই সঙ্গে মাদকের চাহিদা কমাতে পরিচালিত মাদকবিরোধী গতানুগতিক প্রচার কার্যক্রমের পরিবর্তে অধিদপ্তর সৃজনশীল কার্যক্রম পরিচালনা করছে বলে জানান তিনি। রোববার (২৬ জুন) সচিবালয়ে ‘মাদকদ্রব্যের অপব্যবহার ও অবৈধ পাচারবিরোধী আন্তর্জাতিক দিবস, ২০২২’ উপলক্ষে আয়োজিত সংবাদ সম্মেলনে স্বরাষ্ট্রমন্ত্রী এসব কথা জানান।

তিনি বলেন, বাংলাদেশ মাদকদ্রব্য উৎপাদনকারী দেশ নয়। এ দেশে বাইরের দেশ থেকে বিভিন্ন পথে মাদকদ্রব্য পাচার হয়ে আসে। আমাদের দেশে মাদকদ্রব্যের পাচার এবং এর অবৈধ ব্যবহার বন্ধ করার জন্য পুলিশ, বিজিবি, কোস্টগার্ড, র‍্যাব, কাস্টমস ও মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরসহ বিভিন্ন আইন-শৃঙ্খলা বাহিনী কাজ করে যাচ্ছে।
 ২০২১ সালে সারাদেশে অভিযান পরিচালনা করে ইয়াবা ট্যাবলেট, হেরোইন, গাঁজা, গাঁজা গাছ, ফেনসিডিলসহ অন্যান্য মাদকদ্রব্য জব্ধ করে ২১ হাজার ৯৯২ জনের বিরুদ্ধে ২০ হাজার ৫৯২টি মামলা করা হয়েছে।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন