News71.com
 Bangladesh
 26 Jun 22, 07:11 PM
 1280           
 0
 26 Jun 22, 07:11 PM

রওশন এরশাদ ফিরছেন সোমবার।।জি এম কাদের

রওশন এরশাদ ফিরছেন সোমবার।।জি এম কাদের

নিউজ ডেস্কঃ বিরোধী দলীয় নেতা ও জাতীয় পার্টির প্রধান পৃষ্ঠপোষক বেগম রওশন এরশাদ এমপি ভালো আছেন, আলহামদুলিল্লাহ। তাঁর শারীরিক অবস্থা আগের চেয়ে অনেক উন্নতি হয়েছে। সোমবার (২৭ জুন) দুপুর ১২টা ১০ মিনিটে রওশন এরশাদ দেশে ফিরবেন। 

রোববার (২৬ জুন) দুপুর ১২টা ১০ মিনিটে থাই এয়ারওয়েজের একটি প্লেনে থাইল্যান্ডে ব্যক্তিগত সফর শেষে দেশে ফিরে জাতীয় পার্টি চেয়ারম্যান জি এম কাদের একথা বলেন। তাঁর সফর সঙ্গী হিসেবে ছিলেন জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য মোস্তফা আল মাহমুদ। তিনি বলেন, পার্টির প্রধান পৃষ্ঠপোষক ও বিরোধী দলীয় নেতা বেগম রওশন এরশাদকে স্বাগত জানাতে দলীয় নেতাকর্মীদের মধ্যে যাদের সুযোগ আছে তারা যেনো সোমবার (২৭ জুন) দুপুর ১২টায় হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে উপস্থিত থাকেন।  তিনি আরও বলেন, যারা সাক্ষাৎ করতে ইচ্ছুক তারা যেন বিরোধী দলীয় নেতার অনুমতি সাপেক্ষে এবং বিরোধী দলীয় নেতার শারীরিক অবস্থা বিবেচনায় রেখে যোগাযোগ করেন।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন