
নিউজ চলতি বছরও কোরবানির পশুর বর্জ্য একদিনেই পরিষ্কারের পরিকল্পনা নিয়েছে ঢাকার দুই সিটি করপোরেশন। কাজ করবেন ১৮ হাজারেও বেশি পরিচ্ছন্নতা কর্মী। ব্যবহার হবে প্রায় ৯০০ গাড়ি। রোববার (২৬ জুন) স্থানীয় সরকার মন্ত্রণালয়ের অনলাইন সভায় যুক্ত হয়ে এ তথ্য জানান দুই মেয়র। ঢাকার বাইরের বিভিন্ন গুরুত্বপূর্ণ শহরের মেয়ররাও সভায় যুক্ত হয়ে তাদের পরিকল্পনা তুলে ধরেন।
ঈদুল আজহায় সব থেকে বড় চ্যালেঞ্জ পশুর হাট ও পশু জবাই পরবর্তী বর্জ্য পরিষ্কার। একটা সময় বর্জ্য নিয়ে নাগরিকরা ভোগান্তিতে পড়লেও গত কয়েক বছর ধরে সুষ্ঠু ও পরিকল্পিত উপায়ে পরিষ্কার করা হচ্ছে কোরবানির বর্জ্য। প্রতিবছর এই কাজ নিয়ে বড় ধরনের পরিকল্পনা থাকে ঢাকার দুই সিটি করপোরেশনের।চলতি বছর ঢাকা দক্ষিণে পরিচ্ছন্নতার কাজে নিয়োজিত থাকবেন ৮ হাজার ২০০ জন কর্মী। এ কাজে ব্যবহার করা হবে সাড়ে ৩শ গাড়ি। অন্যদিকে, ঢাকা উত্তরে দায়িত্ব পালন করবেন ৯ হাজার ৯শ জন পরিচ্ছন্নতা কর্মী এবং গাড়ি থাকবে ৫৩৮টি।