News71.com
 Bangladesh
 29 Jun 22, 10:35 AM
 974           
 0
 29 Jun 22, 10:35 AM

আমদানি ব্যায় মেটাতে আইএমএফ থেকে ঋন নেয়ার চিন্তা করছে সরকার॥

আমদানি ব্যায় মেটাতে আইএমএফ থেকে ঋন নেয়ার চিন্তা করছে সরকার॥

নিউজ ডেস্কঃ দেশের আমদানি ব্যায় যাতে অনায়াসে মেটানো যায় তারজন্য আন্তর্জাতিক মুদ্রা তহবিলের (আইএমএফ) কাছে ঋন চাইছে সরকার। ইতিমধ্যে এর প্রাথমিক আলোচনাও শুরু হয়েছে। রেমিট্যান্স কমে আসার সঙ্গে সঙ্গে আমাদনি ব্যয় অস্বাভাবিক বেড়ে যাওয়ায় টান পড়েছে রিজার্ভে। পরিস্থিতি সামলাতে ডলারের বিপরীতে দফায় দফায় টাকার মান কমিয়েও অস্থিরতা যেন কাটছে না। বাংলাদেশ ব্যাংকের বৈদেশিক মুদ্রার রিজার্ভ এখন ৪১ দশমিক ৭ বিলিয়ন বা ৪ হাজার ১৭০ কোটি ডলারে নেমে এসেছে। যদিও করোনার মধ্যে গত বছর বৈদেশিক মুদ্রার রিজার্ভ রেকর্ড উচ্চতায় উঠে যায়। কিন্তু পরবর্তীতে এই ধারা কমে আসছে।

বর্তমানে বাংলাদেশের যে পরিমাণ রিজার্ভ আছে তাতে ৫ থেকে সাড়ে ৫ মাসের আমদানির খরচ মেটানো সম্ভব। বিশ্লেষকদের মতে, অন্তত তিন মাসের আমদানি দায় মেটানোর রিজার্ভ না থাকলে উদ্বেগ থেকে যায়। অর্থমন্ত্রণালয়ের কর্মকর্তারা বলছেন, বাংলাদেশের এখনই উদ্বেগজন পর্যায়ে নেই। তবে আগাম সতর্কতার অংশ হিসেবে আইএমএফ এর ঋণ নেওয়ার চিন্তা করা হচ্ছে। আগামী মাসে আইএমএফ এর এক প্রতিনিধি দলের ঢাকা আসার পরিকল্পনা রয়েছে। সে সময় নতুন করে ঋণ নেওয়ার বিষয়টি আলোচনা হবে বলে জানা গেছে।

উল্লেখ্য, গত বছরের অক্টোবরে, আইএমএফ সারাবিশ্বে করোনার সংকট মোকাবিলায় ১৯০টি সদস্য দেশের জন্য ৬৫০ বিলিয়ন ডলার সমমানের এসডিআর (স্পেশাল ডÌইং রাইটস) ঘোষণা করে। যার মধ্যে বাংলাদেশের জন্য বরাদ্দ ছিল ৩ বিলিয়ন ডলার। কিন্তু বাংলাদেশের সে সময়ে যথেষ্ঠ পরিমান রিজার্ভ থাকায় সরকার ওই সময় এসডিআর গ্রহন করেনি। কারণ সে সময় বাংলাদেশের রিজার্ভের পরিমাণ রেকর্ড উচ্চতায় ছিল। আমদানির চাহিদা কম থাকায় এবং রেকর্ড রেমিট্যান্স আসায় দেশের বৈদেশিক মুদ্রার মজুতের পরিমাণ ৪৬ বিলিয়ন ডলার ছাড়িয়ে যায়।


এরই মধ্যে আগামী সপ্তাহে এশিয়ান ক্লিয়ারিং ইউনিয়নে ২ বিলিয়ন ডলার দিতে হবে বাংলাদেশকে। ফলে বৈদেশিক মুদ্রার রিজার্ভ নেমে আসবে ৪০ বিলিয়ন ডলারের নিচে। সার্বিক পরিস্থিতি বিবেচনায় অর্থ মন্ত্রণালয় আইএমএফ থেকে ঋণ নেওয়ার বিষয়টি বিবেচনা করছে বলে সংশ্লিষ্ট এক সূত্রে জানা যায়। তবে ঋণের বিষয়ে পরবর্তী সিদ্ধান্ত অনেকটা নির্ভর করছে আইএমএফের দেওয়া শর্তের ওপর। আগের বার যখন আইএমএফ ঋণের প্রস্তাব দিয়েছিল তখন সঙ্গে ৩৩টি শর্ত জুড়ে দিয়েছিল, যার সবগুলোর সঙ্গে সরকার সম্মত ছিল না। এজন্য ঋণ গ্রহণের বিষয়টি আর এগোয়নি।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন