News71.com
 Bangladesh
 29 Jun 22, 10:58 AM
 924           
 0
 29 Jun 22, 10:58 AM

শুধু ডোপ টেস্টে কমবে না মাদকের আগ্রাসন।। স্বরাষ্ট্রমন্ত্রী

শুধু ডোপ টেস্টে কমবে না মাদকের আগ্রাসন।। স্বরাষ্ট্রমন্ত্রী

নিউজ ডেস্কঃ সরকার ডোপ টেস্টের দিকে বেশি মনোযোগ দিচ্ছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল। বলেছেন সরকারি চাকরি পেতে ডোপ টেস্ট লাগবে।এমনকি বিশ্ববিদ্যালয়ে ভর্তির সময়ও ডোপ টেস্ট লাগবে। মাদক নিয়ন্ত্রণে খোদ প্রধানমন্ত্রীর কঠোর নির্দেশনা রয়েছে। মন্ত্রী জানান, বিভিন্ন সময়ে প্রধানমন্ত্রীর নির্দেশনায় দেশব্যাপী একাধিক অভিযানও হয়েছে। বিভিন্ন অনুষ্ঠানে মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স এর কথা বলেছেন তিনি। গণপরিবহন চালকদের নিবন্ধন পেতে ডোপ টেস্টের বাধ্যবাধকতা করার নির্দেশনাও দিয়েছেন তিনি।

কিন্তু, শুধুমাত্র ডোপ টেস্টেই কমবে মাদকের ভয়াবহ আগ্রাসন? সংক্ষেপে উত্তর হল, না। বাস্তবতা হচ্ছে, মাদকের আগ্রাসন এত সর্বগ্রাসী এবং সর্বব্যাপী ছড়িয়েছে যে, এত সহজে মাদক পুরোপুরি নির্মূল করা সম্ভব হবে না।মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের পরিসংখ্যান বলছে দেশে মাদকাসক্তের সংখ্যা ৭০ লাখ। এর মধ্যে ৮০ শতাংশই তরুণ। এর প্রধান কারণ, মাদকের সহজলভ্যতা। মাদকসেবী, কিন্তু ছাড়তে চান, এমন এক যুবক জানান আরও ভয়ঙ্কর তথ্য। খোদ ঢাকাতেই অনলাইনে অর্ডার করে ডেলিভারি চার্জ পরিশোধ করলেই বাসায় মিলছে মদ, গাঁজা, ইয়াবা, হিরোইন থেকে সম্প্রতি ভাইরাল হওয়া আইসও। গ্রামগঞ্জেও মাদকের প্রভাব ঢাকার মতই। আনাচ-কানাচে সহজেই মিলছে মাদকদ্রব্য।মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের এক কর্মকর্তা জানিয়েছেন, অবৈধ মাদক আমদানিতে প্রতি বছর কত টাকা পাচার হয়ে যাচ্ছে তার সুনির্দিষ্ট হিসেব কারো কাছে নেই। ৫ শতাংশ মাদকসেবীর ওপর জরিপ চালিয়ে দেখা গেছে, প্রতিদিন গড়ে ১৫০ টাকার মাদক লাগে তাদের। এই হিসেবে বছরে একজন মাদকাসক্ত ৫৪ হাজার ৭৫০ টাকার মাদকদ্রব্য সেবন করেন।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন