News71.com
 Bangladesh
 29 Jun 22, 06:57 PM
 1047           
 0
 29 Jun 22, 06:57 PM

মকারির নির্বাচনে আমরা যাবো না ।। টুকু

মকারির নির্বাচনে আমরা যাবো না ।। টুকু

নিউজ ডেস্কঃ এই সরকারের অধীনে আগামী নির্বাচনে অংশ নেবেন কিনা এমন প্রশ্নের জবাবে বিএনপির স্থায়ী কমিটির সদস্য ইকবাল মাহমুদ টুকু বলেছেন, ‘এই সরকারের অধীনে আগে একবার নির্বাচন হয়েছিল আমরা সেই নির্বাচনে অংশ নিয়েছিলাম। আমরা বিশ্বাস করে সেই নির্বাচনে অংশ নিয়েছিলাম। কিন্তু তারা দিনের ভোট রাতেই শেষ করে দিয়েছে। আবার এখন ইভিএম, ইভিএম করছে। অর্থাৎ রাতের বেলা সিল মারতে হবে না দিনের বেলা ঘরে বসেই সব ভোট নিয়ে নিতে পারবে। এ রকম মকারির নির্বাচনে আমরা যাবো না।’ বুধবার (২৯ জুন) সকালে রাজধানীর শেরে-বাংলা নগরে বিএনপির প্রতিষ্ঠাতা চেয়ারম্যান জিয়াউর রহমানের মাজার জিয়ারত শেষে তিনি সাংবাদিকদের এ কথা বলেন।

যুবদলের নবগঠিত কমিটির উদ্যোগে মাজার জিয়ারত ও পুষ্পস্তবক অর্পণ করা হয়। টুকু বলেন, যতক্ষণ একটি নিরপেক্ষ সরকার না আসবে বিএনপি সেই নির্বাচনে অংশ নেবে না। বিএনপি একটি সুষ্ঠু গণতান্ত্রিক পরিবেশে নির্বাচন করতে চায়।  তিনি বলেন, বিএনপি দেখিয়ে দিয়েছে গণতন্ত্র কাকে বলে। খালেদা জিয়া পদত্যাগ করে নির্দলীয় নিরপেক্ষ তত্ত্বাবধায়ক সরকার দিয়েছিল। সেই নির্বাচনে অংশ নিয়ে বিএনপি পরাজয় বরণ করেছিল। এটাকেই বলে আসল গণতন্ত্র। এই সরকারের যদি সৎ সাহস থাকে তাহলে তারা নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচনে আসুক। আমরা যদি পরাজয় বরণ করি করব। তবে খেলাটা ফেয়ার হতে হবে।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন