News71.com
 Bangladesh
 29 Jun 22, 07:14 PM
 1121           
 0
 29 Jun 22, 07:14 PM

আওয়ামী লীগ দল-মতের গণতান্ত্রিক অধিকারে বিশ্বাস করে।। ওবায়দুল কাদের

আওয়ামী লীগ দল-মতের গণতান্ত্রিক অধিকারে বিশ্বাস করে।। ওবায়দুল কাদের

নিউজ ডেস্কঃ  বর্তমান সরকার দমন-পীড়ন নয় বরং সব দল-মতের নিয়মতান্ত্রিক গণতান্ত্রিক অধিকারে বিশ্বাস করে বলে জানিয়েছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। বুধবার (২৯ জুন) এক বিবৃতিতে গণমাধ্যমে প্রকাশিত ‘বিএনপি মহাসচিবের উদ্দেশ্যপ্রণোদিত ও দূরভিসন্ধিমূলক বিবৃতির’ নিন্দা ও প্রতিবাদ জানিয়ে একথা বলেন তিনি।

বিরোধী দল দমনে সরকার হিংস্র রূপ ধারণ করেছে- মির্জা ফখরুল ইসলাম আলমগীরের এমন অভিযোগ প্রসঙ্গে ওবায়দুল কাদের বিবৃতিতে বলেন, তার এমন অভিযোগের মধ্য দিয়ে আবারও প্রমাণিত হয়েছে- বিএনপি চিরাচরিত মিথ্যাচারের অপরাজনীতি থেকে এখনো বেরিয়ে আসতে পারেনি। বিএনপি মহাসচিবের উপস্থিতিতে বিএনপি ও ছাত্রদল নেতারা বিভিন্ন রাজনৈতিক সমাবেশে '৭৫-এর হাতিয়ার গর্জে উঠুক আরেকবার’ স্লোগানের মধ্য দিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে হত্যার হুমকি দিয়ে বক্তৃতা দিয়েছে, এমন ঔদ্ধত্যপূর্ণ ও ফৌজদারি অপরাধমূলক কর্মকাণ্ড করার পরও বিএনপি নেতাদের দমনে হিংস্র আচরণ তো দূরের কথা সরকারের পক্ষ থেকে তাদের বিরুদ্ধে কোনো আইনি পদক্ষেপ নেওয়া হয়নি।  তিনি বলেন, বিএনপি ও ছাত্রদল নেতাদের এমন উস্কানিমূলক বক্তব্যের পরও আওয়ামী লীগ সহনশীল আচরণ করেছে। বিএনপি নেতারা গণতান্ত্রিক আন্দোলন সংগ্রামে ব্যর্থ হয়ে এবং তাদের দেশবিরোধী ধ্বংসাত্মক রাজনীতির কারণে জনগণ দ্বারা প্রত্যাখ্যাত হয়ে প্রলাপ বকতে শুরু করেছে ৷ বিএনপি নেতৃবৃন্দ তাদের ব্যর্থতা ও হতাশা ঢাকতে সরকারের বিরুদ্ধে কল্পিত নির্যাতন-নিপীড়নের অভিযোগ তুলছে।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন