
নিউজ ডেস্কঃ স্বপ্নের পদ্মা সেতু বদলে দিচ্ছে প্দ্মার ওপারের অনেক মানুষের জীবন । ইতিমধ্যেই অনেকে রাজধানী ছেড়ে বাসাবাড়ি নিয়ে গ্রামে ফিরছেন অনেকে। পদ্মা জয়ের পর তারা মনে করছেন, গ্রামের সঙ্গে দূরত্ব কমায় বাড়ি থেকেই রাজধানী ঢাকার কাজ করতে পারবেন তারা। এমনই একজন আকরাম হোসেন। গত এক যুগেরও বেশী ধরে পরিবার পরিজন নিয়ে বসবাস করছিলেন রাজধানীতে। সবকিছু নিয়ে এবার ফিরছেন শিবচর উপজেলায় গ্রামের বাড়িতে। তবে এ যাত্রা আনন্দের। পদ্মা সেতুর কারণে রাজধানী আর মাদারীপুরের শিবচর উপজেলার তেমন তফাৎ দেখছেন না আকরাম। তাই গতকালই বুধবার (২৯ জুন) পিকআপে সব আসবাবপত্র নিয়ে গ্রামের বাড়ি ফিরছেন।
গত ২৫ জুন উদ্বোধনের মাধ্যমে পদ্মা সেতুর সুফল পেতে শুরু করেছে মানুষ। সামনের আরও বড় ধরনের চমক অপেক্ষা করছে। মুন্সীগঞ্জ-২ আসনের সংসদ সদস্য অধ্যাপক সাগুফতা ইয়াসমিন এমিলি বলেন, এতে নদীধারা বিভক্ত দেশটি একটি পরিপূর্ণ দেশে পরিণত হবে। দক্ষিণবঙ্গের ২১ জেলায় কাঁচামালসহ বিভিন্ন জিনিসপত্র উত্তরবঙ্গে যেতে পারবে। এছাড়া উত্তরের সবকিছু দক্ষিণে যেতে পারবে। অর্থনিতিবিদরা মনে করছেন, পদ্মা সেতুর কারণে বাংলাদেশের জিডিপি প্রবৃদ্ধি বাড়বে ১ দশমিক দুই/তিন শতাংশে বেশি। কমবে দারিদ্র্য।