News71.com
 Bangladesh
 30 Jun 22, 08:38 PM
 1314           
 0
 30 Jun 22, 08:38 PM

সর্বোচ্চ আদালতের রায়ে তত্ত্বাবধায়ক সরকার অবৈধ।। আইনমন্ত্রী

সর্বোচ্চ আদালতের রায়ে তত্ত্বাবধায়ক সরকার অবৈধ।। আইনমন্ত্রী

নিউজ ডেস্কঃ আইনমন্ত্রী আনিসুল হক বলেছেন, দেশের সর্বোচ্চ আদালত তত্ত্বাবধায়ক সরকারকে অবৈধ বলে রায় দিয়েছেন। সর্বোচ্চ আদালতের রায়ের এক সুতাও সরকার এদিক-ওদিক করবে না। বৃহস্পতিবার (৩০ জুন) জাতীয় সংসদে আগামী ২০২২-২৩ অর্থ বছরের প্রস্তাবিত বাজেটে নির্বাচন কমিশন পরিচালনা খাতে বরাদ্দের ছাঁটাই প্রস্তাবের আলোচনার পর সংসদ সদস্যদের বক্তব্য প্রসঙ্গে আইনমন্ত্রী এ কথা জানান। এ সময় স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী সভাপতিত্ব করেন। আইনমন্ত্রী আনিসুল হক বলেন, বিএনপি তত্ত্বাবধায়ক সরকারের কথা বলছে। আমি বলবো সর্বোচ্চ আদালত তত্ত্বাবধায়ক সরকারকে অবৈধ বলেছেন। সর্বোচ্চ আদালত যে রায় দিয়েছেন তার এক সুতা এদিক-ওদিক এ সরকার যাবে না। কারণ এ সরকার আইনের শাসনে বিশ্বাস করে।

আরপিওতে বলা আছে নির্বাচনের সময় সব প্রশাসনের সব কর্মকর্তা ও কর্মচারী নির্বাচন কমিশনের অধীনে থাকবে, আইনে যা আছে তাই হবে। তিনি বলেন, নির্বাচনের কাজ পরিচালনার খরচ সংসদে পাস হলে সেটা নির্বাচন কমিশনের কাছে চলে যায়। তারা কীভাবে খরচ করবে সেটা তাদের ব্যাপর কারণ নির্বাচন কমিশন স্বাধীন। যুক্তরাষ্ট্রে প্রেসিডেন্ট ট্রাম্প তিনি প্রেসিডেন্ট থাকা কালেই বলেছেন, তাদের দেশে নির্বাচনে ভোট চুরি হয়েছে। অর্থাৎ কারো একছত্র অধিকার নেই বলার, যে আমাদের এখানে ভোট সম্পূর্ণ সুষ্ঠু হয়। মানুষতো ভুল হয়ই। হয় তো ৯৯ শতাংশ সঠিক হতে পারে, এক থেকে দেড় শতাংশ ভুল হয়। আমাদের দেশে ১৯৯৬, ২০০৮, ২০১৪, ২০১৮ সালে নির্বাচন সুষ্ঠু হয়েছে, সেই নির্বাচনে শেখ হাসিনা নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা নিয়ে পাস করেছেন।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন