News71.com
 Bangladesh
 30 Jun 22, 09:09 PM
 1212           
 0
 30 Jun 22, 09:09 PM

সাবেক যোগাযোগ মন্ত্রী আবুল হোসেনকে সম্মান দিন।।চুন্নু

সাবেক যোগাযোগ মন্ত্রী আবুল হোসেনকে সম্মান দিন।।চুন্নু

নিউজ ডেস্কঃ  সাবেক যোগাযোগ মন্ত্রী সৈয়দ আবুল হোসেনকে সম্মান দেখানোর কথা বলেছেন জাতীয় পার্টির মহাসচিব মুজিবুল হক চুন্নু। পদ্মা সেতু নিযে যে দুর্নীতির অভিযোগ দেওয়া হয় তাতে আবুল হোসেন নির্দোষ হওয়ার বিষয়টিও তিনি তুলে ধরেন।   বৃহস্পতিবার (৩০ জুন) জাতীয় সংসদে প্রস্তাবিত ২০২২-২৩ অর্থ বছরের বাজেটের নির্বাচন কমিশন পরিচালনা খাতে বরাদ্দের ছাঁটাই প্রস্তাবের আলোচনার মুজিবুল হক চুন্নু একথা বলেন।  এ সময় স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী সভাপতিত্ব করেন।  

মুজিবুল হক চুন্নু বলেন, পদ্মা সেতু আমাদের সম্পদ, আমাদের গর্বের। এই পদ্মা সেতু নিয়ে দুর্নীতির অভিযোগ ওঠে। কানাডার আদালতে দুর্নীতির অভিযোগ খারিজ হয়ে যায়। তখন যিনি সচিব ছিলেন তিনি রাষ্ট্রদুত। তখন যিনি যোগাযোগ মন্ত্রী ছিলেন তিনি নির্দোষ প্রমাণ হয়েছেন। কিন্তু ওনাকে ভালো সম্মান দিতে দেখলাম না।আমি ধন্যবাদ জানাই বর্তমান আইনমন্ত্রী অ্যাডভোকেট আনিসুল হককে। তিনি তখন মামলার কাজে কানাডা গিয়েছিলেন।   এই ছাঁটাই প্রস্তাবে বিরোধী দলের সংসদ সদস্যদের আলোচনার পর আইনমন্ত্রী আনিসুল হক আলোচনার শুরুতে বলেন, বঙ্গবন্ধুর নেতৃত্বে আমাদের স্বাধীনতার পর ঐতিহাসিক গুরুত্বপূর্ণ হলো পদ্মা সেতুর উদ্বোধন। এই পদ্মা সেতুর নির্মাণে বিশ্ব ব্যাংক যে দুর্নীতির অভিযোগ আনে, তা তদন্তের জন্য যে ওকাম্বর নেতৃত্বে যে তিন সদস্যের প্রতিনিধি দল আসেন, তারা তখনকার বাংলাদেশে বিশ্বব্যাংকের কান্ট্রি ডিরেক্টরের ডিনারে অংশ নিয়েছিলেন। ওই ডিনারে ছিলেন, ড.মোহাম্মদ ইউনূস, ড. কামাল হোসেন, ব্যারিস্টার মনজুর কাদের। ওনারা ব্রেন ওয়াশ করে দিয়েছিলেন।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন