News71.com
 Bangladesh
 02 Jul 22, 07:26 PM
 1147           
 0
 02 Jul 22, 07:26 PM

নবম ধাপের ইউপি ভোটের গেজেট প্রকাশ শুরু ।।

নবম ধাপের ইউপি ভোটের গেজেট প্রকাশ শুরু ।।

নিউজ ডেস্কঃ সম্প্রতি অনুষ্ঠিত নবম ধাপের ১৩১টি ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনের গেজেট প্রকাশ শুরু করেছে নির্বাচন কমিশন (ইসি)। ইতোমধ্যে কয়েকটি জেলার কয়েকটি উপজেলার ইউপি নির্বাচনের গেজেট প্রকাশ করা হয়েছে।

ইসির নির্বাচন ব্যবস্থাপনা শাখার কর্মকর্তারা জানিয়েছেন, মাঠপর্যায় থেকে আসা ফলাফল প্রতিবেদন যাচাই করার সাপেক্ষে সরকারি মুদ্রণালয়ে গেজেট ছাপানোর জন্য পাঠানো হচ্ছে। ইতোমধ্যে জামালপুর জেলার ইসলামপুর উপজেলা, কুমিল্লার মুরাদনগর উপজেলা, নরসিংদীর মনোহরদী উপজেলা, যশোরের চৌগাছা, কক্সবাজারের মহেশখালী, নীলফামারী সদর, দিনাজপুরের বিরল, ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুর, পটুয়াখালী সদর উপজেলার ইউপি ভোটে বিজয়ীদের গেজেট প্রকাশ করা হয়েছে। গত ১৫ জুন ৩৬টি জেলার ৬৪ উপজেলায় ১৩৫টি ইউপিতে নবম ধাপের নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। তবে ওইদিন ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়েছে ১৩১টি ইউপিতে। এসব নির্বাচনে ইতোমধ্যে নির্বাচনী ট্রাইব্যুনাল গঠন করে দিয়েছে ইসি। নির্বাচন নিয়ে কারো কোনো অভিযোগ থাকলে গেজেট প্রকাশ সাপেক্ষে ট্রাইব্যুনালে মামলা দেওয়া যাবে।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন