News71.com
 Bangladesh
 03 Jul 22, 07:15 PM
 1383           
 0
 03 Jul 22, 07:15 PM

বাংলাদেশ-ব্রাজিলের মধ্যে ভিসা অব্যাহতি চুক্তির অনুমোদন ।।

বাংলাদেশ-ব্রাজিলের মধ্যে ভিসা অব্যাহতি চুক্তির অনুমোদন ।।

নিউজ ডেস্কঃ বাংলাদেশ ও ব্রাজিল সরকারের মধ্যে কূটনৈতিক ও অফিশিয়াল পাসপোর্টধারীদের ভিসা অব্যাহতি সংক্রান্ত চুক্তি সইয়ের প্রস্তাব অনুমোদন দিয়েছে মন্ত্রিসভা। প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে রোববার (০৩ জুলাই) ভার্চ্যুয়াল মন্ত্রিসভা বৈঠকে শেষে এ কথা জানিয়েছেন মন্ত্রিপরিষদ সচিব খন্দকার আনোয়ারুল ইসলাম। তিনি বলেন, বাংলাদেশ ও ব্রাজিলের মধ্যে ইমিডিয়েটলি একটা চুক্তি সই হবে যে, কূটনীতিক এবং অফিসিয়াল কর্মকর্তা-কর্মচারীরা যারা বিদেশ ভ্রমণ করবে তারা যেন ভিসা ছাড়া অন-অ্যারাইভাল ভিসাতে ভ্রমণ করতে পারে সেজন্য এটা নিয়ে এসেছে, কেবিনেট এটার অনুমোদন দিয়েছে।  এ সপ্তাহের মধ্যেই চুক্তি সই করতে পররাষ্ট্র প্রতিমন্ত্রী মো. শাহরিয়ার আলম ব্রাজিল যাবেন বলেও জানান মন্ত্রিপরিষদ সচিব খন্দকার আনোয়ারুল ইসলাম।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন