
নিউজ ডেস্কঃ আওয়ামী লীগের তথ্য ও গবেষণা সম্পাদক ড. সেলিম মাহমুদ বলেছেন, জাতির পিতা বঙ্গবন্ধুর কন্যা শেখ হাসিনা দেশের সব শত্রুকে পরাস্ত করেছেনl এ শত্রুরা গত এক যুগেরও বেশি সময় ধরে শেখ হাসিনার সরকারকে উৎখাত করে বাংলাদেশকে বিপদগ্রস্থ করতে ষড়যন্ত্র করে আসছিলl পুরো পৃথিবীকে অবাক করে দিয়ে পদ্মা সেতু নির্মাণ করে শেখ হাসিনা দেশের সব শত্রুকে পরাস্ত করেছেনl এ শত্রুরা শেখ হাসিনাকে উৎখাত করতে সর্বশক্তি নিয়োগ করেছিলl বিদেশে লবিস্টের মাধ্যমে মিলিয়ন মিলিয়ন ডলার খরচ করেছিলl দেশে অগ্নিসন্ত্রাসসহ এমন কোনো নাশকতা-সন্ত্রাস নেই, যা তারা করেনিl তাদের সব শক্তিমত্তা, সব ষড়যন্ত্র তিনি নস্যাৎ করেছেন, যোগ করেন তিনিl
আওয়ামী লীগের তথ্য ও গবেষণা সম্পাদক ড. সেলিম মাহমুদ রোববার (৩ জুলাই) চাঁদপুরের কচুয়া উপজেলার সাচার উচ্চ বিদ্যালয়ে এক মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেনl ড. সেলিম মাহমুদ বলেন, পদ্মা সেতু নির্মাণের মধ্য দিয়ে শেখ হাসিনা সারা বিশ্বকে জানান দিয়েছেন, বাংলাদেশে শেখ হাসিনার কোনো বিকল্প নেইl তার নেতৃত্বকে চ্যালেঞ্জ করে কোনো শক্তি বাংলাদেশে টিকে থাকতে পারবে নাl তিনি সব শক্তি-অপশক্তিকে মোকাবিলা করতে সক্ষমl