News71.com
 Bangladesh
 03 Jul 22, 07:59 PM
 1584           
 0
 03 Jul 22, 07:59 PM

১২ কেজি এলপিজি সিলিন্ডারের দাম বাড়ল ১২ টাকা।।

১২ কেজি এলপিজি সিলিন্ডারের দাম বাড়ল ১২ টাকা।।

নিউজ ডেস্কঃ  দেশে ভোক্তা পর্যায়ে তরলীকৃত পেট্রোলিয়াম গ্যাসের (এলপিজি) দাম বাড়ল। ১২ কেজি সিলিন্ডারের দাম এক হাজার ২৪২ থেকে বাড়িয়ে এক হাজার ২৫৪ টাকা করা হয়েছে। প্রতি সিলিন্ডারে দাম বেড়েছে ১২ টাকা। রোববার (৩ জুলাই) সন্ধ্যা ৬টা থেকেই নতুন নির্ধারিত দাম কার্যকর হবে। রোববার (৩ জুলাই) ভার্চ্যুয়াল সংবাদ সম্মেলনে নতুন দাম ঘোষণা করেন বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশনের (বিইআরসি) চেয়ারম্যান মো. আবদুল জলিল। এ সময় উপস্থিত ছিলেন বিইআরসির সচিব ও সদস্যরা।

তবে সরকারি পর্যায়ে সাড়ে ১২ কেজি সিলিন্ডারের মূল্য পরিবর্তন হয়নি, তাই সেটি আগের মতো ৫৯১ টাকাই রয়েছে। গাড়িতে ব্যবহৃত অটোগ্যাসের দাম প্রতি লিটারে ৫৭ টাকা ৯১ পয়সা থেকে বাড়িয়ে ৫৮ টাকা ৪৬ পয়সা নির্ধারণ করা হয়। আন্তর্জাতিক বাজারের সঙ্গে সামঞ্জস্য রাখতে সৌদি আরামকো কোম্পানির প্রপেন ও বিউটেনের দামের সঙ্গে সমন্বয় করে প্রতি মাসে এলপিজির মূল্য ঘোষণা করে আসছে বিইআরসি।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন